কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৩ এএম
অনলাইন সংস্করণ

নিবন্ধিত দলের প্রতিনিধি নিয়ে নির্বাচনকালীন সরকার গঠনের আহ্বান এনপিপির

বক্তব্য রাখছেন এনপিপির মহাসচিব মো. ইদ্রিস চৌধুরী। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন এনপিপির মহাসচিব মো. ইদ্রিস চৌধুরী। ছবি : কালবেলা

দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধি নিয়ে নির্বাচনকালীন সরকার গঠনের আহ্বান জানিয়েছেন গণতন্ত্র বিকাশ মঞ্চের প্রধান শরিক এনপিপির মহাসচিব মো. ইদ্রিস চৌধুরী।

রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সরকারপ্রধানের প্রতি এ আহ্বান জানান তিনি। চুয়াডাঙ্গা জেলা এনপিপির উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

ইদ্রিস চৌধুরী বলেন, আমরা মনে করি- বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) পক্ষেই অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়া সম্ভব, যদি তাদের ওপর অর্পিত দায়িত্ব তারা আন্তরিকতার সহিত ও সঠিকভাবে পালন করেন। তাই দ্বাদশ সংসদ নির্বাচন আমরা বর্তমান ইসির অধীনেই চাই।

এনপিপির এই মহাসচিব বলেন, গণতন্ত্রকে সুসংহত ও বিকশিত করার জন্য নির্বাচনের বিকল্প নেই। তাই গণতন্ত্রকে সুসংহত করা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য এনপিপির নেতৃত্বাধীন জোট গণতন্ত্র বিকাশ মঞ্চ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে এবং ৩০০ আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এনপিপি দলীয় আম প্রতীকে ৮৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল বলে জানান তিনি।

এনপিপি চুয়াডাঙ্গা জেলা সভাপতি এম জামশেদ খানের সভাপতিত্বে ও সঞ্চালনায় এই মতবিনিময় সভা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১০

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১১

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১২

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১৩

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১৪

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৫

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১৬

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১৭

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৮

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১৯

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

২০
X