কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ০৯:৪৬ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ০৯:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

সারা দেশে জামায়াতের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

গাজীপুর মহানগর জামায়াতের ১০ জনসহ সারা দেশে মোট ২০ নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছে জামায়াত।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম আজ শনিবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে বলেন, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মী ও আলেম-ওলামাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে জামায়াতে ইসলামীর ডাকে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের কর্মসূচি চলমান রয়েছে। কর্মসূচির অংশ হিসেবে ১৪ অক্টোবর শনিবার দুপুরে গাজীপুর সিটি জামায়াত শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের আয়োজন করে। মিছিল শেষে ফেরার পথে পথচারীসহ ১০ জন এবং দেশের অন্যান্য স্থান থেকে আরও ১০ নেতাকর্মীকে পুলিশ সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে। আমি এই অন্যায় গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণার পর থেকেই পুলিশ জামায়াতের নেতাকর্মীদের বাড়ি-ঘর, ব্যবসায় প্রতিষ্ঠান ও কর্মস্থলে গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে। অভিযানকালে তারা অফিস ও বাসাবাড়িতে থাকা লোকজনকে ভয়ভীতি দেখাচ্ছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকার গ্রেপ্তার ও জুলুম-নির্যাতন চালিয়ে গোটা দেশকে আজ এক বৃহৎ কারাগারে পরিণত করেছে।

তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক ইসলামী রাজনৈতিক দল। মিটিং-মিছিল করা যে কোনো বৈধ রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার। এ অধিকার থেকে বঞ্চিত করার এখতিয়ার কারও নেই। আওয়ামী লীগ কখনোই গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা দমন-পীড়ন চালিয়ে বিরোধী মতকে স্তব্ধ করে দিতে চায়। ভোটাধিকার হরণকারী আওয়ামী সরকারের প্রতি জনগণের কোনো আস্থা নেই। দেশের জনগণ জালিম সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না।

এটিএম মা’ছুম বলেন, আমরা সরকারের সব অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। সেইসঙ্গে অবিলম্বে গ্রেপ্তার ও হয়রানি বন্ধ করে গাজীপুর সিটি থেকে গ্রেপ্তারকৃত ১০ জন নেতাকর্মী এবং আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান, নেতাকর্মী ও আলেম-ওলামাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং কেয়ারটেকার সরকারের দাবি মেনে নিয়ে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১০

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১১

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১২

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১৩

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১৪

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১৫

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১৬

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১৭

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

১৮

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৯

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

২০
X