কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০৬:১৫ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

শেষ লড়াইয়ে মুখোমুখি হওয়ার এখনই সময় : দুদু

কর্মিসভায় বক্তব্য রাখছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি : সংগৃহীত
কর্মিসভায় বক্তব্য রাখছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি : সংগৃহীত

শেষ লড়াইয়ে মুখোমুখি হওয়ার এখনই সময়। এ সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ওই শহরে (ঢাকা) যারা যাবে, তাদের লড়াইটার জন্য প্রস্তুত থাকতে হবে। তাদের দুই দিন না খেয়ে থাকতে হতে পারে। বুধবার কুষ্টিয়া জেলা বিএনপি আয়োজিত এক কর্মিসভায় তিনি এ কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, যারা যেতে পারবেন না, তারা এ শহরে থাকবেন। চুয়াডাঙ্গার মানুষ চুয়াডাঙ্গায়, কুষ্টিয়ার লোক কুষ্টিয়ায়, যশোরের লোক যশোরে। ঢাকার অবস্থার পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া দেখানো হতে পারে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সামর্থ্যবানেরা শুকনা খাবার পকেটে ঝুলায় নেবেন। প্রয়োজনে একটি লুঙ্গি থাকবে, একটা গামছা থাকবে। এই কাফেলা মুক্তির কাফেলা। এই মানসিকতা নিয়ে সামনের দিকে যেতে হবে।

দুদু বলেন, শেষ আঘাতটা, শেষ লড়াইটা, শেষ প্রতিযোগিতার মুখোমুখি হবার এখনই সময়। এটাই বার্তা। এটা চূড়ান্ত লড়াই। এই লড়াইয়ের জন্য তৈরি হতে হবে। ২৮ অক্টোবরের পরও ঘটনা আছে। সেই ঘটনাগুলোর জন্য প্রস্তুতি নিতে হবে।

২৮ অক্টোবরের পর কী হবে, তা জানিয়ে তিনি বলেন, ২৮ তারিখের পর হরতাল হবে না, এ কথা আমরা বলি নাই। অবরোধ হবে না, এ কথা আমরা বলি নাই। অসহযোগ হবে না, এ কথা বলি নাই। রাস্তা বন্ধ হবে না, এ কথা আমরা বলি নাই। হবেই, এ কথাও আমরা বলছি না। কিন্তু হবে না, এটাও আমরা বলছি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ২৮ অক্টোবর রাজনৈতিক সমাবেশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১০

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১১

ইবনে সিনায় চাকরির সুযোগ

১২

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৩

নামাজরত মুসল্লির মৃত্যু

১৪

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৫

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৬

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৭

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৮

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৯

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

২০
X