কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০৮:১০ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

মহাসমাবেশে হামলা হলে পরিণতি ভালো হবে না, সরকারকে মান্না

মহাসমাবেশে হামলা হলে পরিণতি ভালো হবে না, সরকারকে মান্না

সরকারের পদত্যাগের একদফা দাবিতে আগামী ২৮ অক্টোবর ঢাকায় অনুষ্ঠেয় মহাসমাবেশে হামলা হলে পরিণতি ভালো হবে না বলে সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন গণতন্ত্র মঞ্চের শরিক নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে এক বিক্ষোভ সমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি। ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে এ সমাবেশ হয়।

মান্না ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামের প্রতি একাত্মতা ঘোষণা করে বলেন, ‘ফিলিস্তিনের লড়াই-সংগ্রামের সাথে আমাদের মিল-অমিল দুটিই আছে। ফিলিস্তিনি জনগণ যেমন অত্যাচারিত, অধিকারহারা- তেমনি আমরাও বর্তমান শেখ হাসিনার নেতৃত্বে একদলীয় শাসনের যাঁতাকলে পিষ্ট হচ্ছি।’ তিনি আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠেয় বিএনপি ও শরিকদের মহাসমাবেশে কোনো ধরনের হামলা করার চেষ্টা করা হলে এর পরিণতি সম্পর্কে শাসক দল এবং প্রশাসনের প্রতি হুঁশিয়ারি দেন। সভাপতির বক্তব্যে ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ‘স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করাই মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের একমাত্র পন্থা। জাতিসংঘের প্রতি আহ্বান জানাচ্ছি- অবিলম্বে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। অন্যথায় অশান্তি পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়বে। সে আগুনে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ নিহত হবে, মানবতা পরাজিত হবে।’

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘হামাসের হামলা বছরের পর বছর প্যালেস্টাইন জনগণের ওপর ইসরায়েলের নৃশংস অত্যাচারের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ। যেভাবে নিরীহ মানুষ, নারী-শিশুকে হত্যা করা হচ্ছে- জাতিসংঘ কেন নীরব রয়েছে, কেন নিন্দা করতে পারছে না? এই জাতিসংঘের প্রয়োজনটা কী?’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ফিলিস্তিনির ওপর যে বর্বরোচিত হামলা চলছে তার নিন্দা জানিয়ে বলেন, ফিলিস্তিনি সমস্যার একমাত্র সমাধান হলো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা।

জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ফিলিস্তিনি জনগণের ওপর যে অত্যাচার করা হচ্ছে, জমি দখল করা হচ্ছে- এ ব্যাপারে পশ্চিমারা নীরব রয়েছে। ফিলিস্তিনি জনগণের লড়াই আর আমাদের লড়াই এক। বর্তমান শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের পতন ঘটাতে হবে।

ভাসানী অনুসারী পরিষদের অতিরিক্ত সদস্য সচিব হাবিবুর রহমানের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন- রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, কেন্দ্রীয় নেতা বাবুল বিশ্বাস, ড. আবু ইউসুফ সেলিম প্রমুখ নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ২৮ অক্টোবর রাজনৈতিক সমাবেশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব!

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১০

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১১

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১২

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৩

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৪

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৫

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১৬

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১৭

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৮

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১৯

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

২০
X