কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০৯:০২ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াতের সমাবেশ নিয়ে সিদ্ধান্ত জানাল ডিএমপি

জামায়াতে ইসলামীর লোগো
জামায়াতে ইসলামীর লোগো

আওয়ামী লীগ ও বিএনপিকে অনুমতি দেওয়া হলেও জামায়াতকে সমাবেশের অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার (২৭ অক্টোবর) ডিএমপির সভা শেষে সাংবাদিকদের জানানো হয়, রাজধানীতে জামায়াতকে মহাসমাবেশের অনুমতি দেওয়া হবে না।

শুক্রবার (২৭ অক্টোবর) রাতে ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খ. মহিদ উদ্দিন জানান, ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপিকে ২০ শর্তে তাদের পছন্দের জায়গায় সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।

আওয়ামী লীগ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এবং বিএনপি নয়াপল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে।

এদিকে, শনিবার রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশ করার ঘোষণা দিয়ে রেখেছে জামায়াতে ইসলামী। সমাবেশ সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা চেয়ে ডিএমপিকে চিঠিও দিয়েছিল তারা। তবে ডিএমপি আগেই জানিয়েছিল জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়া হবে না।

এদিকে, ডিএমপি অনুমতি না দিলেও ২৮ অক্টোবর শাপলা চত্বরে মহাসমাবেশের কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।

শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, আগামীকাল শনিবার জামায়াতে ইসলামী ঘোষিত মহাসমাবেশ সর্বাত্মকভাবে সফল করতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতে হবে।

তিনি আরও বলেন, অনির্বাচিত অবৈধ সরকার জগদ্দল পাথরের মতো জাতির ঘাড়ে চেপে বসেছে। এই সরকারের পতন ঘটানো ছাড়া জনগণের অধিকার প্রতিষ্ঠিত করা যাবে না। জামায়াতের মহাসমাবেশ বানচাল করার জন্য কোনো কোনো মহলের পক্ষ থেকে নানাভাবে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ ও ২৫ লাল কার্ড দেখানো রেফারি

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

১০

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

১১

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

১২

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

১৩

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

১৪

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

১৫

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

১৬

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

১৭

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

১৮

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

১৯

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

২০
X