কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ১২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বিএনএমে যোগ দিলেন বিএনপির সাবেক ৪ এমপি

সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বিএনপির সাবেক চার সংসদ সদস্য বিএনএমে যোগ দেন। ছবি : সংগৃহীত
সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বিএনপির সাবেক চার সংসদ সদস্য বিএনএমে যোগ দেন। ছবি : সংগৃহীত

নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন বিএনপির সাবেক চার সংসদ সদস্য (এমপি)। গতকাল সোমবার (২০ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তাদের যোগদানের ঘোষণা দেওয়া হয়।

এই চার সাবেক এমপি হলেন, ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর, ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. আবদুল ওহাব, সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদিন এবং বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক আবদুর রহমান।

তাদের মধ্যে থেকে শাহ মোহাম্মদ আবু জাফরকে নতুন নিবন্ধিত দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে একই দিন সোমবার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার দেয় বিএনএম। জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সংবাদ সম্মেলনে বিএনএমের মহাসচিব ও মুখপাত্র ড. মো. শাহজাহান এই ঘোষণা দেন।

শাহজাহান বলেন, কোনো জোটের সঙ্গে নয় বরং নিজস্বভাবেই বিএনএম নির্বাচনে অংশ নেবে। আজ (গতকাল) সন্ধ্যা থেকেই গুলশানের দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে। দলের সহসভাপতি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম কেনার মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন,নির্বাচন ২০২৩
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১০

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১১

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

১২

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৩

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

১৪

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

১৫

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১৬

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

১৭

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

১৮

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

১৯

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০
X