কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ০১:০৬ পিএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ০১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের তারিখ ঘোষণা জাপার

জাতীয় পার্টির লোগো। কালবেলা গ্রাফিক্স
জাতীয় পার্টির লোগো। কালবেলা গ্রাফিক্স

আগামী ২৭ নভেম্বর ৩০০ আসনে জাতীয় পার্টির মনোনীতদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

তিনি বলেন, অবরোধের বিষয়টি মাথায় রেখে মনোনয়নপত্র বিতরণের সময়সীমা একদিন বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত এক হাজার ৭২০টি ফরম বিক্রি হয়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে এসব কথা বলেন তিনি।

জাতীয় পার্টির মনোনয়নপত্র বিতরণ এবং গ্রহণ কার্যক্রমের আজই শেষ দিন। রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে কার্যক্রম, চলবে সন্ধ্যা পর্যন্ত। একইসাথে চলছে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার কার্যক্রম। এর আগে সোমবার (২০ নভেম্বর) থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে জাতীয় পার্টি।

এদিকে ঢাকা-১৭ ও রংপুর-৩ আসন থেকে মনোনয়ন ফরম তুলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। আর প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ এখনো মনোনয়ন ফরম তোলেননি। ফরম নেননি তার ছেলে রাহগির আল মাহি এরশাদও (সাদ এরশাদ)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X