কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০৩:০৭ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০৪:১৫ পিএম
অনলাইন সংস্করণ
আচরণবিধি লঙ্ঘন

তুষার কান্তি মণ্ডলকে ইসির তলব

আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী তুষার কান্তি মণ্ডল। ছবি : সংগৃহীত
আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী তুষার কান্তি মণ্ডল। ছবি : সংগৃহীত

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় রংপুর-৩ আসনের আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী তুষার কান্তি মণ্ডল তলব করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নির্বাচনী এলাকা-২১, রংপুর-৩ আসনের নির্বাচনী অনুসন্ধানীর কমিটির চেয়ারম্যান স্নিগ্ধা রানী চক্রবর্তী এ আদেশ দেন। তাকে শুক্রবার (১ ডিসেম্বর) অনসুন্ধান কমিটির কাছে সশরীরে উপস্থিত হয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়, ‘দেশের বিভিন্ন গণমাধ্যমের সচিত্র প্রতিবেদন সূত্রে নিম্নস্বাক্ষকারীর গোচরীভূত হয়েছে যে, আপনি জনাব তুষার কান্তি মণ্ডল রংপুর-৩ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত এমপি পদপ্রার্থী হিসেবে ঘোষণার পর গত ২৯/১১/২০২৩ তারিখে দুপুরে নেতাকর্মীসহ মোটরসাইকেল বহর নিয়ে মিছিল করেন, যা নির্বাচন আচরণবিধিমালা ২০০৮-এর বিধি ৮(ক) ও ১২ এর গুরুতর লঙ্ঘন।’

আরও বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ে আগামী ১/১২/২০২৩ তারিখ সকাল ১০টায় রংপুর জেলা ও দায়রা জজ আদালত ভবনের ১ নম্বর কক্ষে উপস্থিত নিম্নস্বাক্ষকারীর কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য আপনাকে নির্দেশ দেওয়া হলো।’

জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধিমালায় বলা হয়েছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা এর মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময়ের আগে কোনো প্রকার নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি। সে হিসেবে ১৫ ডিসেম্বরের আগে কেউই নির্বাচনী প্রচার চালাতে পারবেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

১০

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

১১

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১২

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

১৩

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

১৪

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

১৫

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৬

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৭

মমতাজের জামিন বহাল

১৮

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১৯

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

২০
X