কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ০৭:১১ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

নিউমার্কেট এলাকায় ঢাবি ছাত্রদলের লিফলেট বিতরণ

নিউমার্কেট এলাকায় ঢাবি ছাত্রদলের লিফলেট বিতরণ। ছবি : কালবেলা
নিউমার্কেট এলাকায় ঢাবি ছাত্রদলের লিফলেট বিতরণ। ছবি : কালবেলা

গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করায় ভোটারসহ সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে আজ বুধবার বিকেলে ঢাকা নিউমার্কেটের ১ নম্বর গেট থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হল, কুয়েত-মৈত্রী হল, ফজিলাতুন্নেছা মুজিব হল, সমাজকল্যাণ ইন্সটিটিউট হয়ে বিডিআর-৩ নম্বর গেট হয়ে পুনরায় শাহনেওয়াজ হলের সামনে এসে শেষ হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, ১ নম্বর সহসভাপতি মো. হাসান, যুগ্ম-সম্পাদক গণেশ চন্দ্র রায় সাহস, মো. মাসুম বিল্লাহ (এফএইচ), মাছুম বিল্লাহ (এফআর.) রাজু আহমেদ, শফিকুল ইসলাম, মাহবুব আলম শাহিন, স্যার এএফ রহমান হল ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জুলফিকার জিসান হায়াত, বিজয় একাত্তর হল ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আল-আমিন পলাশ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের যুগ্ম সম্পাদক রায়হানুল ইসলাম বাবু, মাস্টার’দা সূর্যসেন হল ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোস্তাকিম আল-মামুন পিয়াল, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবিদুর রহমান মিশু, কবি জসিমউদদীন হল ছাত্রদলের যুগ্ম সম্পাদক জোসেফ আল-জোবায়ের, ফজলুল হক মুসলিম হল ছাত্রদলের প্রচার সম্পাদক মো. মেহেদী হাসান রুমি, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রদলের কর্মী শামসুল হক আনান প্রমুখ।

এ সময় ঢাবি ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল বলেন, ৭ জানুয়ারি বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি, বরং নির্বাচনের নামে বানরের পিঠা ভাগ-বাটোয়ারার আয়োজন করা হয়েছিল। প্রহসনের নির্বাচন বর্জন করায় কোটি কোটি তরুণ ভোটারদের বিশেষ ধন্যবাদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

১০

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

১১

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১২

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

১৩

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

১৪

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

১৫

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৬

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৭

মমতাজের জামিন বহাল

১৮

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১৯

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

২০
X