কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

কারাবন্দি নেতা চাঁদের পরিবারের খোঁজ নিলেন রিজভী

কারাবন্দি নেতা চাঁদের পরিবারের খোঁজ নিয়েছেন রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
কারাবন্দি নেতা চাঁদের পরিবারের খোঁজ নিয়েছেন রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আবু সাঈদ চাঁদ দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে বন্দি। তার অসুস্থ স্ত্রীসহ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সার্বিক খোঁজখবর নিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর চারঘাট উপজেলার মারিয়া গ্রামে আবু সাঈদ চাঁদের বাড়িতে যান রিজভী। এ সময় চাঁদের গুরুতর অসুস্থ স্ত্রী ও ছেলে রাকিবুল হাসান অলিভের সঙ্গে দেখা করেন এবং কারাবন্দি আবু সাঈদ চাঁদের খোঁজখবর নেন।

এ সময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম, রিজভীর সহকারী আরিফুর রহমান তুষার তার সঙ্গে ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, আবু সাঈদ চাঁদ মিথ্যা মামলায় দীর্ঘ সময় ধরে কারাবন্দি থাকায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এ ছাড়া তাকে বিভিন্ন জেলায় রিমান্ডে নিয়ে নানাভাবে নাজেহাল করা হয়েছে। বর্তমানে কারাগারে তিনি অমানবিক জীবনযাপন করছেন। পরিবারের সদস্যরা অবিলম্বে তার মুক্তির দাবি জানান।

এ সময় পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে রিজভী বলেন, এভাবে বেশিদিন আর চলবে না, জোর করে ডামি নির্বাচন করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করা যাবে না। খুব অচিরেই এই অন্ধকার-কালো-বর্বর শাসনের অবসান হবে। দেশে গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে। মানুষ আবার স্বাধীন ও মুক্তভাবে তাদের মতপ্রকাশের সুযোগ পাবে।

অবিলম্বে কারাবন্দি আবু সাঈদ চাঁদসহ আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন রিজভী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X