কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ০৬:৫৮ পিএম
আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতা শামসুজ্জামান দুদু কারামুক্ত

কারামুক্ত হয়েছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি : কালবেলা
কারামুক্ত হয়েছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি : কালবেলা

জামিনের পর কারাগার থেকে ছাড়া পেয়েছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

মঙ্গলবার (৫ মার্চ) বিকেল ৫টা ৪৫ মিনিটে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বলে জানান দুদুর ছোট ভাই ওয়াহিদুজ্জামান বুলা।

২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ আট মামলা হয় বিএনপির ভাইস-চেয়ারম্যানের বিরুদ্ধে। এর মধ্যে ১৮ ফেব্রুয়ারি পাঁচ মামলা ও ২০ ফেব্রুয়ারি তিন মামলায় তার জামিন মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

৫ নভেম্বর রাত ১২টার পরপর গোয়েন্দা পুলিশ পরিচয়ে ১৫-২০ জনের একটি দল শামসুজ্জামানের বড় বোনের ক্যান্টনমেন্টের বাসা থেকে তাকে তুলে নিয়ে যায়। পরদিন প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশের ওপর হামলা ও পুলিশ সদস্য হত্যার অভিযোগের মামলায় তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত।

রিমান্ড শেষে ৯ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় নেতারা একের পর এক কারাগার থেকে জামিনে মুক্তি পাচ্ছেন। মুক্তিপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জহির উদ্দিন স্বপন, আমিনুল হক, রফিকুল ইসলাম মজনু প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X