কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ মার্চ ২০২৪, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

সরকারের পৃষ্ঠপোষকতায় কয়েকটি গোষ্ঠী একচেটিয়া বাজার নিয়ন্ত্রণ করছে : বাম জোট  

কারওয়ানবাজারে বিক্ষোভ করেছে বাম জোট। ছবি : কালবেলা
কারওয়ানবাজারে বিক্ষোভ করেছে বাম জোট। ছবি : কালবেলা

বাজার নিয়ন্ত্রণে সরকার লোক দেখানো কথা বললেও কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করেনি বলে অভিযোগ করেছেন বাম জোটের নেতারা। তারা বলেছেন, কার্যকর ব্যবস্থা নেওয়া হলে বাজারের চিত্র এ রকম থাকার কথা নয়। কোনো নিত্যপণ্যই মানুষের হাতের নাগালে আসেনি। সক্রিয় রয়েছে সিন্ডিকেট চক্র। এই বাস্তবতাই বলে দেয় বাজার নিয়ে সরকারের কার্যকর কোনো ভাবনা নেই। সরকারের পৃষ্ঠপোষকতায় মাত্র কয়েকটি গোষ্ঠী একচেটিয়া বাজার সিন্ডিকেট করে সবকিছুর মূল্য নিয়ন্ত্রণ করছে বলেও অভিযোগ করেন তারা।

সীমাহীন বাজার নৈরাজ্য ও দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতির প্রতিবাদে ঢাকার প্রধান বাজারসমূহে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বাম গণতান্ত্রিক জোট ঢাকা মহানগর। এরই ধারাবাহিকতায় বুধবার (২০ মার্চ) কারওয়ানবাজারে বিক্ষোভ করে দলটি।

বিক্ষোভ সমাবেশে বাম গণতান্ত্রিক জোট নেতারা বলেন, দুর্নীতি-লুটপাট ও অর্থপাচারের কারণে দেশের অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থায় পৌঁছেছে। যার অভিঘাতে দেশের সাধারণ মানুষের জীবনযাত্রা মারাত্মক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বর্তমান বাজার পরিস্থিতিতে নিম্নবিত্ত শ্রমজীবী মানুষের পক্ষে খেয়েপরে বাঁচা দুষ্কর। এমনকি মধ্যবিত্ত মানুষ কোনোভাবেই খাদ্য ব্যয় কুলিয়ে উঠতে পারছে না।

নেতারা বলেন, সরকারের পৃষ্ঠপোষকতায় মাত্র কয়েকটি গোষ্ঠী একচেটিয়া বাজার সিন্ডিকেট করে সবকিছুর মূল্য নিয়ন্ত্রণ করছে। সাধারণ মানুষের শ্রম ঘামে উপার্জিত অর্থ পকেট কেটে প্রতিদিন হাজার কোটি টাকা লোপাট করে নিয়ে যাচ্ছে তারা। সরকার লোক দেখানো কিছু সংবাদ উপকরণ সরবরাহ ভিন্ন কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। নেতারা বাজার নৈরাজ্য ও লুটেরাদের পৃষ্ঠপোষক সরকারের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

বাম গণতান্ত্রিক জোট ঢাকা মহানগরের সমন্বয়ক তৈমুর খান অপুর সভাপতিত্বে ও সিপিপি নেতা সাদিকুর রহমান শামীমের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভে বক্তব্য রাখেন- সিপিবি নেতা মিহির ঘোষ, বাসদের রাজেকুজ্জামান রতন, বিপ্লবী কমিউনিস্ট লীগের অধ্যাপক ডা. হারুন উর রশিদ, ডা. সাজেদুল হক রুবেল, খালিকুজ্জামান লিপন, ডা. জয়দ্বীপ ভট্টাচার্য, রুবেল সিকদার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১২

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৩

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৪

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৫

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৬

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৭

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৮

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৯

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

২০
X