কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ

‘ইসরায়েলি আগ্রাসন রুখতে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হতে হবে’

খেলাফত মজলিসের লোগো। ছবি : সংগৃহীত
খেলাফত মজলিসের লোগো। ছবি : সংগৃহীত

খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের অবিলম্বে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধ ও বায়তুল মোকাদ্দাস মুক্ত করতে ঐক্যবদ্ধ হওয়ার জন্য মুসলিম উম্মাহর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (৫ এপ্রিল) এক বিবৃতিতে এসব জানিয়েছে খেলাফত মজলিস।

বিবৃতিতে খেলাফত মজলিসের নেতারা বলেন, ১৯৪৮ সালের ১৫ মে ফিলিস্তিনের মূল অধিবাসীদের অধিকাংশকে বিতাড়িত করে ইহুদিবাদ শক্তি অবৈধ রাষ্ট্র ইসরায়েল গঠন করে। ১৯৬৭ সাল থেকে ইসরায়েল মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মোকাদ্দাস দখল করে আছে। ইসরায়েল প্রতিনিয়তই ফিলিস্তিনি মুসলমানদের ওপর বর্বরোচিত হত্যাকাণ্ড চালাচ্ছে।

তারা বলেন, বিগত ৫ মাস ধরে হামলা চালিয়ে ইসরায়েল গাজায় প্রায় ৩৫ হাজার মুসলিমকে হত্যা করেছে, লক্ষাধিক আহত ও পঙ্গু করেছে। সেখানে অধিকাংশ বাড়িঘর আজ বিধ্বস্ত। গাজায় বর্তমানে ভয়াবহ মানবিক বিপর্যয় চলছে। ইসরায়েলকে অবশ্যই যুদ্ধাপরাধের শাস্তি পেতে হবে। ইসরায়েলসহ তার মদদদাতাদের সর্বত্র বয়কট করতে হবে। গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধে মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রপ্রধানদের অবশ্যই করণীয় রয়েছে। ইসরায়েলকে বয়কট ও চাপ সৃষ্টি করতে হবে। অবিলম্বে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধ ও বায়তুল মোকাদ্দাস মুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১০

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১১

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১২

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৩

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৪

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১৬

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৭

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৮

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৯

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০
X