বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ০৮:৩৩ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

গ্রহণযোগ্য নির্বাচনই সংকট উত্তরণের একমাত্র পথ : এনপিপি

রাজধানীর পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে বক্তব্য দেন শেখ ছালাউদ্দিন ছালু। ছবি : কালবেলা
রাজধানীর পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে বক্তব্য দেন শেখ ছালাউদ্দিন ছালু। ছবি : কালবেলা

দেশে এখন রাজনৈতিক ক্রান্তিকাল চলছে উল্লেখ করে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনই এর থেকে মুক্তির একমাত্র উপায় বলে মন্তব্য করেছেন গণতন্ত্র বিকাশ মঞ্চের প্রধান শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু।

তিনি বলেন, তাই আসুন আমরা সবাই ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করে সৎ মানুষের শাসনের সঙ্গে সঙ্গে দেশে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করি।

বুধবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এনপিপির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন শেখ ছালু।

এনপিপির এই চেয়ারম্যান বলেন, বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) কিছু সিদ্ধান্ত এবং বক্তব্য জাতিকে হতাশ করেছে। তাদের বক্তব্য শুনে মনে হয়- তারা সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছে। সদ্য অনুষ্ঠিত ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রায় ৯০ শতাংশ ভোটারই ভোটকেন্দ্রে যায়নি। এটা নির্বাচন কমিশনের চরম ব্যর্থতা। ইসি জনগণের আস্থা অর্জন করতে পারেনি বিধায় ভোটাররা ভোটকেন্দ্রে যায়নি। আমরা চাই, ভোটারদের উপস্থিতিতে একটা সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন।

শেখ ছালাউদ্দিন ছালু বলেন, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ কিছু অতি উৎসাহী নেতা-কর্মী হামলা ও মারামারি করে নুরকে ‘ভিপি নুর’ বানিয়েছে এবং হিরো আলমের প্রতি হামলা করে তাকে নিউইয়র্ক-জাতিসংঘ পর্যন্ত পৌঁছে দিয়েছে। তাই প্রধানমন্ত্রীকে এসব অতি উৎসাহী নেতা-কর্মীর ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।

এতে আরও বক্তব্য দেন- এনপিপির মহাসচিব মো. ইদ্রিস চৌধুরী, সিনিয়র প্রেসিডিয়াম সদস্য আব্দুল হাই মন্ডল, গণতন্ত্র বিকাশ মঞ্চের সদস্য সচিব মহিউদ্দিন আহাম্মেদ বাবলু, দপ্তর সম্পাদক মো. আব্দুল হাই সরকার, এনপিপির প্রেসিডিয়াম সদস্য শেখ আবুল কালাম, মো. আনিসুর রহমান দেওয়ান প্রমুখ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এর আগে সকালে বনানী কবরস্থানে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত শেখ শওকত হোসেন নিলুর কবরে নেতাকর্মীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন শেখ ছালু। এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতও করেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X