কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৪, ০১:১৮ পিএম
আপডেট : ১৩ মে ২০২৪, ০২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের পালিয়ে যাওয়ার ইতিহাস নেই : ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পুরোনো ছবি
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পুরোনো ছবি

আওয়ামী লীগের পালিয়ে যাওয়ার ইতিহাস নেই বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (১৩ মে) ধানমন্ডিতে দলটির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ পালানোর দল নয়। আওয়ামী লীগের পালিয়ে যাওয়ার ইতিহাস নেই। আন্দোলনের নামে আবার সন্ত্রাস শুরু করলে বিএনপিকে ২৮ অক্টোবরের মতো পালাতে হবে। বিএনপির নেতিবাচক রাজনীতিই তাদের নিশ্চিহ্ন করার জন্য যথেষ্ট।

তিনি বলেন, বিদেশ থেকে কেউ এসে বিএনপিকে চাঙা করবে এমন পরিস্থিতি এখন বিশ্বে নেই। মার্কিন প্রেসিডেন্টের কথা ইসরায়েলই শোনে না। আর যারা জনগণের ভোটে নির্বাচিত সরকার তারা কাকে ভয় পাবে? যারা বাংলাদেশে এসে দাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে গেছে।

কাদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে চিঠি পাঠিয়েছেন, তার বাস্তব প্রতিফলন দেখতে চায় সরকার।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির মূলনেতা পালিয়ে আছেন। গত বছরের ২৮ অক্টোবর দলটির নেতারা বলেছিলেন, আওয়ামী লীগ পালানোর পথ পাবে না। পরে দেখা যায়, তারা অলিগলি দিয়ে পালিয়েছেন। আবারও আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করলে আবারও পালাতে হবে তাদের।

তিনি বলেন, তারা রাজনৈতিকভাবে রাজপথে নামলে, রাজনৈতিকভাবে মোকাবিলা করবে আওয়ামী লীগ। বিকল্পভাবে আন্দোলন করলে সেভাবে মোকাবিলা করা হবে।

কাদের বলেন, বিএনপিকে নির্বাচনে আসতে কেউ বাধা দেয়নি। নির্বাচনে না আসার মাশুল আগামী দিনে আরও গুনতে হবে তাদের। এতে আওয়ামী লীগের কোনো দায় নেই।

উপজেলা নির্বাচন নিয়ে ওবায়দুল কাদের বলেন, মন্ত্রী-এমপির স্বজনদের উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্তে অটল আছে আওয়ামী লীগ। যারা দাঁড়িয়েছেন, তাদের শাস্তি বিভিন্নভাবেই হতে পারে। এর আগে আওয়ামী লীগ ৭৩ জন এমপি ও ২৫ জন মন্ত্রীকে বাদ দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১০

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১১

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১২

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১৩

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৪

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১৫

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১৬

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১৭

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১৮

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৯

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

২০
X