কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৩, ০১:৩২ পিএম
আপডেট : ১১ জুন ২০২৩, ০২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

খালেদার রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার বিষয়ে যা বললেন আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক ও বিএনপি চেয়ারপারসনখালেদা জিয়া। ছবি : সংগৃহীত
আইনমন্ত্রী আনিসুল হক ও বিএনপি চেয়ারপারসনখালেদা জিয়া। ছবি : সংগৃহীত

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলে তার মুক্তি বাতিল করা হবে।

রোববার (১১ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ল' রিপোর্টার্স ফোরামের উদ্যোগে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’-এ তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন না। তিনি সুস্থ হলে আইনত তার সাজার বাকি অংশ কার্যকর করাই সরকারের প্রধান কাজ।

বিএনপির সঙ্গে সংলাপের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, বিএনপির সঙ্গে সংলাপের কোনো পরিকল্পনা নেই, এমন কথা প্রধানমন্ত্রীও বলেছেন।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, জাতীয় সংসদে প্রতিনিধিত্ব আছে এমন রাজনৈতিক দলগুলো নিয়ে নির্বাচনকালীন সরকার গঠন হবে। আওয়ামী লীগ জনগণের কাছে যে অঙ্গীকার করেছিল, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সে প্রতিশ্রুতি পূরণ করবে।

জামায়াতের সমাবেশ করা নিয়ে আইনমন্ত্রী বলেন, সমাবেশের অনুমতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কেন তারা অনুমতি দিল সেটার উত্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিবে।

জামায়াতকে নিষিদ্ধ করার বিষয় নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধী হিসেবে বিচার শুরুর জন্য যথেষ্ট তথ্য প্রমাণ আছে। কিন্তু বিচার না হওয়া পর্যন্ত আমরা জামায়াতকে নিষিদ্ধ করতে পারি না। আইন সংশোধনের প্রক্রিয়া চলছে শিগগিরই তা মন্ত্রিসভায় উঠবে।

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তিনি বলেন, সর্বোচ্চ আদালত অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করায় সংবিধান থেকে কেয়ারটেকার সরকার বাতিল হয়ে যায়।

মার্কিন ভিসা নীতি বিষয়ে বলতে গিয়ে আনিসুল হক বলেন, মার্কিন ভিসা নীতির কারণে অপমানিত হয়েছে বাংলাদেশ। সুষ্ঠুভাবে প্রয়োগ করলে আপত্তি নাই। কিন্তু শুধু একটা দলের জন্য ব্যবহার করলে আপত্তি আছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১০

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১১

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১২

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৪

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৫

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৬

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৭

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৮

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৯

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

২০
X