রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ঋণখেলাপিদের বিশেষ ট্রাইব্যুনালে নিয়ে ঋণ আদায়ের ব্যবস্থা নিন : ইনু 

জাতীয় প্রেস ক্লাবে জাসদ আয়োজিত ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট পর্যালোচনা সভায় কথা বলেন হাসানুল হক ইনু। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবে জাসদ আয়োজিত ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট পর্যালোচনা সভায় কথা বলেন হাসানুল হক ইনু। ছবি : কালবেলা

দাগি ঋণখেলাপিদের বিশেষ ট্রাইব্যুনালে নিয়ে তড়িঘড়ি করে খেলাপি ঋণ আদায়ের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের সভাপতি হাসানুল হক ইনু।

বোরবার (৯ জুন) জাতীয় প্রেস ক্লাবে জাসদ আয়োজিত ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এ দাবি জানান তিনি।

সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট অর্থনীতিবিদ সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। পর্যালোচনা বিষয়বস্তু উপস্থাপন করেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এবং সভা সঞ্চালনা করেন জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন।

মানুষের বয়স যেমন বাড়ে বছর বছর, বাজেটের আকারও তেমন বাড়ছে উল্লেখ করে ১৪ দলের অন্যতম এই শরিক নেতা বলেন, বাজেটের আকার বাড়ায় কৃতিত্ব নেই। তাই এবারের বাজেট গতানুগতিক বাজেট।

তিনি বলেন, উপজেলায় রাজস্ব অফিস স্থাপন করে ইউনিয়নের গ্রোথ সেন্টার, ইউনিয়নের স্থায়ী দোকানদার বা ব্যবসায়ীদের কর জালে এনে লাখো কোটি টাকা রাজস্ব বাড়ানো সম্ভব। সবকিছু মিলিয়ে আমরা একটা অর্থনৈতিক সংকট সময় পার করছি। এসব ধাক্কা সামলানোর বাজেট আমরা আশা করেছিলাম। এই বাজেটে অর্থমন্ত্রী সব সমস্যা চিহ্নিত করেছেন কিন্তু এর কোনো সমাধান নেই। বাজেটে বরাদ্দের হেরফের আছে, কিন্তু ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য ক্রাইসিস স্টেপ নেই।

তিনি বলেন, আধুনিক অর্থনীতির সঙ্গে তালেবানি শাসন চাওয়ার রাজনীতি চলে না। বিজ্ঞানের বিরুদ্ধে তালেবানি মিছিল বন্ধ করতে হবে।

পলিসি ডায়লগের পরিচালক ড. মোয়াজ্জেম হোসেন বলেন, এখন আমাদের দেশের গ্রামাঞ্চলের অনেক মুদি দোকানেও বছরে কোটি টাকার লেনদেন হয়। তাই আমাদের এখন উপজেলা পর্যায়ের কর অফিসগুলো নিয়ে যাওয়ার প্রয়োজন এসেছে।

তিনি বলেন, বাজার ব্যবস্থার সংশোধন ছাড়া মূল্যস্ফীতি কমানো সম্ভব হবে না। তাই আমাদের বাজার নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। প্রবাসী শ্রমিকদের জন্য আরও ব্যয় বাড়ানো প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১০

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১১

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১২

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৩

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৪

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৫

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৭

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৮

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৯

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

২০
X