কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুন ২০২৪, ০৬:৪৩ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৪, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

কোরবানির মাংস বিতরণ করল ইসলামী শ্রমিক আন্দোলন

ইসলামী শ্রমিক আন্দোলনের কোরবানির মাংস বিতরণ। ছবি : কালবেলা
ইসলামী শ্রমিক আন্দোলনের কোরবানির মাংস বিতরণ। ছবি : কালবেলা

কোরবানি বঞ্চিতদের মাঝে মাংস বিতরণ করেছে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার (১৮ জুন) দুপুরে পুরানা পল্টন এলাকায় কোরবানির মাংস বিতরণ করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোরবানির মাংস বিতরণ করেন।

কোরবানির মাংস বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ আব্দুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, ইসলামী শ্রমিক আন্দোলনের সহসভাপতি হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মাওলানা খলিলুর রহমান, এইচ এম রফিকুল ইসলাম, হাফেজ সৈয়দ ওমর ফারুক, হাজি শাহাদাত হোসাইন, মাওলানা শাহজামাল, হাফেজ মাওলানা মাসরুর তাসফিন, হাজি শাহিন আহমদ, হারুন অর রশিদ, আইয়ুব আলি চৌধুরী।

হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, দেশের প্রায় এক তৃতীয়াংশ মানুষ কোরবানি করার সামর্থ্য না থাকায় ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়। কোরবানির মাংস ছাড়া পুরো বছর গরুর মাংস কিনে খাওয়ার সামর্থ্য নেই তাদের। সরকার বলে থাকেন, দেশ না কি উন্নয়নের মহাসড়কে। নিরপেক্ষ খোঁজখবর নিলে এমনই চিত্র প্রকাশ পাবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের পক্ষ থেকে সমাজের গরিব, দুঃখী ও অসহায় মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করে ঈদের আনন্দে বঞ্চিতদের শামিল করার চেষ্টা করছে ইসলামী শ্রমিক আন্দোলন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X