কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ০৮:৪২ এএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ০৯:২৮ এএম
অনলাইন সংস্করণ

কফিশপে ঢুকেছিলেন বাংলাদেশি, এমন সময় ইসরায়েলি বিমান হামলা

পুরোনো ছবি : সংগৃহীত
পুরোনো ছবি : সংগৃহীত

ভাগ্য বদলের আশায় ১২ বছর আগে লেবাননে পাড়ি জমিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ নিজাম। প্রতিদিনের মতো শনিবারও (২ নভেম্বর) ছিল তার কর্মব্যস্ত দিন। কাজে যাওয়ার পথে সেদিন বিকেলে বৈরুতের দক্ষিণাঞ্চলের একটি কফিশফে ঢুকেছিলেন এই বাংলাদেশি। কিন্তু দুর্ভাগ্য, কফিশপে অবস্থানকালেই সেখানে বিমান হামলায় চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান এই রেমিট্যান্সযোদ্ধা।

নিহত মোহাম্মদ নিজামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খারেরা এলাকায়। তার বাবার নাম মোহাম্মদ আবদুল কুদ্দুস।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, প্রতিদিনের মতো শনিবারও লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে কয়েক দফায় বিমান হামলা চালায় ইসলায়েল। এতে অনেকেই হতাহত হন। স্থানীয় সময় বিকালে কোনো সতর্কবার্তা ছাড়াই একটি আবাসিক ভবনে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ভবনের নিচে থাকা কফিশপে বেশ কয়েকজনের সঙ্গে নিজামেরও মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি লেবাননে কর্মরত মোহাম্মদ নিজাম উদ্দিন নামে আমাদের এক প্রবাসী রেমিট্যান্সযোদ্ধা মারা গেছেন। শনিবার (২ নভেম্বর) বিকেল ৩টা ২৩ মিনিটে বৈরুতের হাজমিয়ে এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে একটি কফিশপে অবস্থানকালে বিমান হামলায় আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

দূতাবাস কর্তৃপক্ষের এক প্রেস বিজ্ঞপ্তিতেও মোহাম্মদ নিজাম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। শোকাহত পরিবারের সদস্যদের প্রতি জানানো হয় গভীর সমবেদনা।

বৈরুতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, নিজামের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে আছে। তার মরদেহ দেশে আনার চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

১০

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

১১

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

১২

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

১৩

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

১৪

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

১৫

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

১৬

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১৭

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

১৮

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

১৯

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

২০
X