মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
আবু বকর ছিদ্দিক পাভেল, কুয়েত প্রতিনিধি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

কুয়েতের সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

কুয়েতে সড়ক দুর্ঘটনায় আব্দুল আলিম নামে এক বাংলাদেশি নিহত। ছবি : কালবেলা
কুয়েতে সড়ক দুর্ঘটনায় আব্দুল আলিম নামে এক বাংলাদেশি নিহত। ছবি : কালবেলা

কুয়েতে আব্দালি কৃষি অঞ্চলে মোটরসাইকেল-গাড়ির মুখোমুখি সংঘর্ষে আব্দুল আলিম নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি।

গতকাল ২২ আগস্ট কুয়েতের আব্দালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আব্দুল আলিমের মৃত্যু হয়। গুরুতর আহত দুজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত দুজন হলেন- নোয়াখালী জেলার মোহাম্মদ জহির, ঢাকার মোহাম্মদ হাসান।

এদিকে নিহত আব্দুল আলিমের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ২নং বারশত ইউনিয়নে পশ্চিমচাল নোয়াপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের জিন্নাত আলী বাড়ির মৃত আব্দুস ছালামের ছেলে।

নিহতের মামা মোহাম্মদ শফি জানান, কুয়েতে তার ভাগনে ওয়েল্ডিং মিস্ত্রির কাজ করতেন। ঘটনার দিন তার সাথে দুজন বাংলাদেশি সহকারীসহ কাজে যাওয়ার সময় পথে এই দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, সাত বছর আগে আমার ভাগনে কুয়েতে আসে। এরপর একবারও দেশে যাওয়া হয়নি তার। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ দ্রুত দেশে পরিবারের কাছে পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১০

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১১

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১২

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৩

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৪

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৫

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৬

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৭

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৮

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৯

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

২০
X