কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ০৮:২৮ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি আরবে তিন খাতে কমছে প্রবাসীদের কাজের সুযোগ

সৌদি আরবের পতাকা। ছবি : সংগৃহীত
সৌদি আরবের পতাকা। ছবি : সংগৃহীত

সৌদি আরবের শ্রমবাজারে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। দেশটি ধাপে ধাপে ফার্মেসি, দন্তচিকিৎসা ও প্রযুক্তিগত প্রকৌশল- এই ৩টি গুরুত্বপূর্ণ পেশাগত খাতে প্রবাসীদের নিয়োগ সীমিত করে দিচ্ছে। এসব খাতে সৌদি নাগরিকদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে ‘সৌদিকরণ’ নীতিমালা আরও জোরালোভাবে বাস্তবায়ন শুরু করেছে সরকার।

সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় ইতোমধ্যেই নতুন এই নীতিমালা কার্যকর করেছে, যা ২৭ জুলাই থেকে চালু হয়েছে। এর আওতায় প্রবাসীদের পরিবর্তে স্থানীয়দের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

ফার্মেসি খাতে, এখন থেকে কমিউনিটি ফার্মেসি ও মেডিকেল কমপ্লেক্সে অন্তত ৩৫ শতাংশ, হাসপাতালের ফার্মেসিতে ৬৫ শতাংশ এবং অন্যান্য ফার্মেসি কার্যক্রমে ৫৫ শতাংশ কর্মী সৌদি নাগরিক হতে হবে। এসব বিধান প্রযোজ্য হবে এমন ফার্মেসিগুলোর ক্ষেত্রে, যেখানে কমপক্ষে পাঁচজন কর্মী রয়েছে। এ ছাড়া এসব পেশায় নিযুক্ত সৌদিদের বেতন ন্যূনতম সাত হাজার রিয়াল নির্ধারণ করা হয়েছে।

দন্তচিকিৎসা খাতেও ৪৫ শতাংশ কর্মী সৌদি হতে হবে এবং তাদের বেতন হতে হবে কমপক্ষে ৯ হাজার রিয়াল।

অন্যদিকে, প্রযুক্তিগত প্রকৌশল খাতে যেসব প্রতিষ্ঠানে পাঁচজন বা তার বেশি কর্মী রয়েছে, সেখানে সৌদি নাগরিকদের অংশগ্রহণ কমপক্ষে ৩০ শতাংশ হতে হবে। তাদের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে ন্যূনতম ৫ হাজার রিয়াল।

সরকার বলছে, দেশের নাগরিকদের জন্য কর্মসংস্থান বাড়ানো এবং সেবা খাতে দক্ষতা ও মানোন্নয়নের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই উদ্যোগ সৌদি আরবের ‘ভিশন ২০৩০’-এর অন্তর্ভুক্ত, যার মূল লক্ষ্য অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে সৌদিদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

১০

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১১

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১২

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১৩

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৪

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৫

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১৬

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

১৭

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৮

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১৯

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

২০
X