ইতালি প্রতিনিধি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩, ০২:০৫ পিএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৩:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ইতালিতে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা নিতে প্রবাসীদের উপচেপড়া ভিড়

ইতালির ভিচেন্সায় ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা নিতে প্রবাসীদের ভিড়। ছবি : কালবেলা
ইতালির ভিচেন্সায় ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা নিতে প্রবাসীদের ভিড়। ছবি : কালবেলা

ইতালিতে বাংলাদেশি প্রবাসীদের কনস্যুলেট সেবার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ইতালির ভিচেন্সায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুদিনব্যাপী ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান করা হয়েছে।

বাংলাদেশ কনস্যুলেট মিলানের আয়োজনে শনিবার (২৩ ডিসেম্বর) ও রোববার (২৪ ডিসেম্বর) এ কনস্যুলেট সেবায় প্রায় এক হাজারেরও বেশি বাংলাদেশি প্রবাসী নাগরিক সেবা গ্রহণ করেছেন।

ভিচেন্সার এ ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবায় প্রবাসী বাংলাদেশিরা পাসপোর্ট নবায়ন, নো ভিসা, ম্যারেজ সার্টিফিকেট, ফ্যামিলি সার্টিফিকেট, নো ভিসা, প্রবাসী মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স বোর্ডের মেম্বারশিপসহ নানান সুবিধাগুলো গ্রহণ করেন।

ভিচেন্সা প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় কনস্যুলেট সেবায় উপস্থিত ছিলেন, মিলান কনস্যুলেট এর কনসাল জেনারেল এম জে এইচ জাভেদ, ভাইস কনসাল মো. তাজ-উল ইসলাম, শ্রম কনসাল সাব্বির আহমেদসহ মিলান কনস্যুলেটের সকল কর্মকর্তারা।

ভিচেন্সা বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন আফেল উদ্দিন আপেল, তারেক আহমেদ, শিবলী সাদিক, এমদাদুর রহমান চৌধুরী, কামরুজ্জামান বকুল, মাসুদ আলী প্রমুখ।

কনসাল জেনারেল এম জে এইচ জাভেদ তার ব্যক্তব্যে বলেন, এই কনস্যুলেট সার্ভিস পরিচালনায় যারা সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ জানান এবং আগামীতেও ভিচেন্সায় সম্বাবনাময় বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা ও কনস্যুলেট সেবা দেবেন এই আশ্বাস দেন।

ভিচেন্সায় দুই দিনের কনস্যুলেট সেবা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করায় কনসাল জেনারেল এম জে এইচ জাভেদকে স্থানীয় বাংলাদেশ কমিউনিটিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১০

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১১

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১২

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৩

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৪

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৫

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৬

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৭

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৯

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

২০
X