কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ০৬:৩৬ পিএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল পাকিস্তান

আকাশে নতুন চাঁদ। ছবি : সংগৃহীত
আকাশে নতুন চাঁদ। ছবি : সংগৃহীত

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে পাকিস্তান। দেশটি জানিয়েছে, আগামী ৭ জুন পাকিস্তানে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে।

মঙ্গলবার (২২ এপ্রিল) এআরওয়াই নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে ৭ জুন ঈদুল আজহা পালিত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে চূড়ান্ত তারিখ নির্ধারণ হবে পাকিস্তানের রুয়েত-ই-হিলাল কমিটি। চাঁদ দেখা সাপেক্ষে এ তারিখ নির্ধারণ করা হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, ঈদুল আজহার তারিখ নির্ধারণের জন্য আরবি মাস জিলহজের চাঁদ দেখা অত্যাবশ্যক। পাকিস্তানে সরকারিভাবে গঠিত চাঁদ দেখা কমিটি দেশের বিভিন্ন প্রান্তে চাঁদের অবস্থান পর্যবেক্ষণ করবে এবং তারপরেই আনুষ্ঠানিকভাবে তারিখ ঘোষণা করা হবে।

ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদরা পূর্বাভাস দিয়েছেন, ২০২৫ সালের ২৭ মে সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে। সে অনুযায়ী, সেখানে ২৮ মে জিলহজ মাস শুরু হলে, ৬ জুন শুক্রবার ঈদুল আজহা উদযাপন হতে পারে।

জ্যোতির্বিদরা সতর্ক করে বলেছেন, চাঁদ দেখার সময় এবং স্থানগত পার্থক্যের কারণে বিভিন্ন দেশে ঈদের তারিখ এক দিন এদিক-সেদিক হতে পারে। তাই পাকিস্তানে ঈদের তারিখ আমিরাতের তুলনায় একদিন পরেও হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১০

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১১

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১২

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১৩

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১৪

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৫

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১৬

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৭

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১৮

‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

২০
X