রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইসলাম ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ০৩:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ড্রাইভারের ভুলে কেউ মারা গেলে তার শাস্তি কী? যা বলছে ইসলাম

নোয়াখালীতে ওমান প্রবাসীকে আনতে গিয়ে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের সাতজন নিহত। ছবি : সংগৃহীত
নোয়াখালীতে ওমান প্রবাসীকে আনতে গিয়ে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের সাতজন নিহত। ছবি : সংগৃহীত

মৃত্যু জীবনের ঘনিষ্ঠ সঙ্গী। জন্ম নিলে একদিন মারা যেতে হবে। মায়াঘেরা দুনিয়ার রূপ-রঙ ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমাতে হবে— যেখানে কেউ কারও বন্ধু হবে না, হবে না শত্রুও। নিজের দায়িত্ব নিজেই নিতে হবে।

এ প্রসঙ্গে রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করেন, ‘প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমরা নিজ নিজ কাজের প্রতিফল সম্পূর্ণভাবেই কিয়ামতের দিন পাবে।’(সুরা আলে ইমরান : ১৮৫, সুরা আনকাবুত : ৫৭)

সুরা নাহলে আল্লাহতায়ালা বলেন, ‘অতঃপর নির্ধারিত সময়ে যখন তাদের মৃত্যু এসে যাবে, তখন এক মুহূর্তও বিলম্বিত কিংবা ত্বরান্বিত করতে পারবে না।’ (আয়াত : ৬১)

কাজেই মৃত্যু যে নিশ্চিত, এই কথাতে কোনো ধর্মের মানুষেরই দ্বিমত নেই। সম্প্রতি বাংলাদেশে সড়ক দুর্ঘটনা ভয়াবহ হারে বেড়েছে। এসব দুর্ঘটনায় প্রতিদিনই কেউ না কেউ মর্মান্তিকভাবে প্রাণ হারান। বিশেষ করে, গত ৬ আগস্ট (বুধবার) নোয়াখালীর বেগমগঞ্জে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন নিহত হন। কিন্তু কোনো মানুষই এমন মর্মান্তিক মৃত্যু আশা করেন না। প্রত্যেক মুসলিমই চান, তার মৃত্যু যেন সুন্দর ও স্বাভাবিক হয়।

তাই প্রশ্ন উঠছে, ‘ড্রাইভারের ভুলে কেউ মারা গেলে ইসলামের আলোকে ওই ড্রাইভারের শাস্তি কী?’

এ প্রসঙ্গে প্রখ্যাত ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ বলেন, ড্রাইভারের ত্রুটির কারণে যদি এক্সিডেন্ট হয়ে থাকে, যেমন তিনি অসতর্ক অবস্থায় ড্রাইভিং করেন, নির্ধারিত গতিসীমার চেয়ে বেশি চালান, নেশা করে ঘুমের ভাব নিয়ে গাড়ি চালান কিংবা নেশা ছাড়াই ঘুমের ভাব নিয়ে গাড়ি চালান— এরকম যদি হয় তাহলে সেটা কাতল বিস-সবব বা এমন হত্যার আওয়তায় পড়বে, যেটা আসলে কোনো ব্যক্তি কোনো হত্যার জন্য কারণ হলো।

আরও পড়ুন : কবরের দিকে আঙুল দিয়ে ইশারা করা কি নিষেধ?

আহমাদুল্লাহ বলেন, এ অবস্থায় ড্রাইভারের ওপরে রক্তপণ (কাফফারা) ওয়াজিব হবে, অর্থাৎ প্রত্যেক মৃত ব্যক্তির বিপরীতে তাকে ১০০ উঠের মূল্য দিতে হবে। তার দেওয়ার ক্ষমতা না থাকলে সে জেলে থাকবে। তবে যদি তার অ্যাসোসিয়েশন বা পরিবার তার পক্ষ থেকে দিয়ে দেয়, তাহলে হয়ে যাবে। আর যদি এটাও সম্ভব না হয়, তবে সে কারাভোগ করবে।

অন্যদিকে, যদি ড্রাইভারের কোনো ত্রুটি না থাকে, তাহলে এটাকে সাধারণ বিপদ হিসেবে ধরা নিতে হবে। এ ক্ষেত্রে ড্রাইভারের পক্ষ থেকে কোনো কাফফারা দিতে হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১০

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১১

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১২

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৩

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৪

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৫

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৬

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৭

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৮

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৯

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

২০
X