কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৪, ১১:১৭ এএম
অনলাইন সংস্করণ

সৌদি পৌঁছেছেন ৫৫১১৬ হজযাত্রী, আরও ১ বাংলাদেশির মৃত্যু

পুরোনো ছবি
পুরোনো ছবি

হজ পালন করতে গিয়ে সৌদি আরবে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. নুরুল আলম (৬১), তার বাড়ি কক্সবাজারের রামুতে। এ নিয়ে সৌদি আরবে ৯ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেলেন।

শুক্রবার (৩১ মে) মক্কায় মারা যান তিনি। হজ ফ্লাইট শুরু হওয়ার পর এখন পর্যন্ত মোট ৫৫ হাজার ১১৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

রোববার (২ জুন) হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

শনিবার (১ জুন) রাত ২টা ৩০ মিনিটি পর্যন্ত মোট ৫৫ হাজার ১১৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। যার মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৩ হাজার ৭৪৭ জন হজযাত্রী এবং বেসরকারি ব্যবস্থাপনার ৫১ হাজার ৩৬৯ জন হজযাত্রী। এখন পর্যন্ত সৌদি আরব যাওয়ার ১৪১টি ফ্লাইট পরিচালিত হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে এবারের হজ অনুষ্ঠিত হবে আগামী ১৬ জুন। হজযাত্রীদের সৌদি আরব যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হয় গত ৯ মে। ফ্লাইট চলবে আগামী ১২ জুন পর্যন্ত। হজ শেষে আগামী ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। আগামী ২২ জুলাই দেশে ফেরার ফ্লাইট শেষ হবে।

এ বছর সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৮৫ হাজার ২৫৭ জন হজ করতে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সির মাধ্যমে যাবেন ৮০ হাজার ৬৯৫ জন।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মোট ৯ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে মারা গেছেন। ৯ জনই পুরুষ। মক্কায় ৭ এবং মদিনায় ২ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১০

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১১

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১২

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৩

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১৪

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১৫

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

১৬

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

১৭

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১৮

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১৯

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

২০
X