কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৪, ০৯:০৮ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৪, ০৯:১৭ পিএম
অনলাইন সংস্করণ

‘ঘুম থেকে উঠে শুনি আমি মারা গেছি’

আনিকা তাসনিম। ছবি : সংগৃহীত
আনিকা তাসনিম। ছবি : সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটেছে। এ সহিংসতাকে কেন্দ্র করে এক নারী শিক্ষার্থীর ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়েছে, মেয়েটি গত ২২ জুলাই পুলিশের গুলিতে মারা গেছেন।

ওই নারীর নাম আনিকা তাসনিম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া আনিকার মারা যাওয়ার খবরটি গুজব। আনিকা সুস্থ আছেন এবং ভালো আছেন। তিনি নিজেই ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এ খবর জানিয়েছেন।

শুক্রবার (২৬ জুলাই) আনিকা তাসনিম তার ফেসবুকে পোস্টে লিখেছেন, জন্মদিনের দিন পাঁচেক আগে নিজের মৃত্যু সংক্রান্ত পোস্ট লেখার কোনো ইচ্ছা ছিল না। না লিখেও কোনো উপায় দেখছি না।

আলহামদুলিল্লাহ আমি বেঁচে আছি, সুস্থ আছি, ভালো আছি। কোনোরকম গুজব না ছড়ানোর অনুরোধ রইলো। এবং কেউ র‍্যান্ডম যেকোনো পোস্টে মেনশন না করলে খুশি হবো! এভরিথিং হ্যাজ এ লিমিট।

আমার ভাই-বোনেরা দেশের জন্য যা করছে, সে তুলনায় কিছুই করতে পারিনি। কথা বলার জন্য অনেক গুরুত্বপূর্ণ টপিক আছে।

প্রসঙ্গত, ২০১৮ সালের আগে সরকারি চাকরিতে কোটায় প্রায় ৫৬ শতাংশ নিয়োগ দেওয়া হতো। তবে শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে ২০১৮ সালের ৪ অক্টোবর সরকারি চাকরিতে নারী কোটা ১০ শতাংশ, মুক্তিযোদ্ধা কোটা ৩০ শতাংশ এবং জেলা কোটা ১০ শতাংশ বাতিল করে পরিপত্র জারি করে সরকার।

সেখানে বলা হয়েছিল, ৯ম থেকে ১৩তম গ্রেডের পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। ওইসব গ্রেডের পদে সরাসরি নিয়োগে বিদ্যমান কোটা বাতিল করা হলো।

এ পরিপত্র চ্যালেঞ্জ করে রিট করেন মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কমান্ড কাউন্সিলের সভাপতি অহিদুল ইসলামসহ সাত শিক্ষার্থী। এর প্রেক্ষিতে গত ৫ জুন ২০১৮ সালের জারিকৃত পরিপত্রটিকে অবৈধ বলে ঘোষণা করেন হাইকোর্ট।

এরপর থেকেই সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুঁসে ওঠেন। কোটা পুনর্বহালের প্রতিবাদে নানা স্থানে বিক্ষোভ করেন কোটাবিরোধীরা। ঢাবি ছাড়াও বিক্ষোভ হয় জাবি, জবি, রাবি, সাত কলেজসহ দেশের স্বনামধন্য বিভিন্ন কলেজে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাকার্তায় বৈশ্বিক সম্মেলন / বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অগ্রযাত্রা তুলে ধরলেন ড. মো. সবুর খান

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু

স্বস্তিকার হাতে ‘দিদি নাম্বার ওয়ান’, কী বললেন রচনা?

‘জাদুকর’ মেসিকে নিয়ে ফিফার মায়া লাগানো পোস্ট

পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ

মোবাইল চুরির অপবাদে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

মালদ্বীপে সহজ রেমিট্যান্স ব্যবস্থা চালুর লক্ষ্যে হাইকমিশনার ও বিএমএল প্রধানের বৈঠক

২৫ কোটি বৃক্ষরোপণ : কার্বন ক্রেডিট বেচে বিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা

১০

ক্ষমতায় বসে নিজেদের সুর পাল্টে ফেলেছে বিএনপি: জামায়াত আমির

১১

সিটিজেন প্লাটফর্ম অ্যাওয়ার্ডে বিশেষ সম্মাননা পেলেন কালবেলার সাংবাদিক মহিন উদ্দিন

১২

পারফিউমের ঘ্রাণে ১৫ শিক্ষার্থী হাসপাতালে

১৩

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নামে ভুয়া পেজ খুলে সাবমেরিন ক্যাবলের পক্ষে প্রচার

১৪

পরমাণু পর্যবেক্ষকদের সফর নিয়ে প্রতিক্রিয়া জানাল ইরান

১৫

বিশ্বকাপের মাঝেই ডাক পেলেন ব্রাজিলের থিয়াগো সিলভা

১৬

মেসির রেকর্ডভাঙা গোল নিয়ে বিতর্ক

১৭

ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত ২

১৮

জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

১৯

দ্বিতীয় রাউন্ডে কাদের বিপক্ষে খেলবেন মেসিরা?

২০
X