কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৪ এএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০১ এএম
অনলাইন সংস্করণ

কাফির বাড়িতে আগুনের অভিযোগ

কনটেন্ট ক্রিয়েটর কাফি। ছবি : সংগৃহীত
কনটেন্ট ক্রিয়েটর কাফি। ছবি : সংগৃহীত

কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে অগ্নিকাণ্ডের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ করেন।

স্ট্যাটাসে তিনি বলেন, ‘মধ্য রাতে আমার বাড়ির রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। কোন দেশের জন্য কাদের জন্য কথা বলেছিলাম! যুদ্ধ করেছিলাম এবং করছি। নিরাপত্তা পাইনি।’

জানা গেছে, কাফির বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায়। তিনি ২০১৯ সাল থেকে ভিডিও কনটেন্ট তৈরির কাজ শুরু করেন। কাফি মূলত বরিশালের আঞ্চলিক ভাষায় ভিডিও তৈরি করে থাকেন। ভিডিওগুলোতে হাস্যরসের মধ্যে দেশের সংকটময় পরিস্থিতিসহ নানা অসংহতি, দুর্নীতি, অনিয়মের প্রতিবাদ থাকে।

অমর একুশে বইমেলা-২০২৫ এ কাফির লেখা দুটি বই প্রকাশিত হয়েছে।

মেলায় নিয়মিত থাকছেন জুলাই আন্দোলনে অংশগ্রহণ করা জনপ্রিয় এই কনটেন্ট ক্রিয়েটর। তবে মেলার প্রথম দিকে নানা আলোচনা-সমালোচনার জন্ম দেন তিনি। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এসব বিষয়ে এক ভিডিওতে দুঃখ প্রকাশ করেছেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে তিনি বলেন, ‘আমার সঙ্গে অন্যায় করা হচ্ছে। যে যেখান থেকে যা পাচ্ছেন তা নিয়ে সমালোচনা করতেছেন। এই যে আলিঙ্গনের যে ছবিটা (অন্য একটা মোবাইলে একটা মেয়েকে আলিঙ্গনের ছবি দেখিয়ে) মানুষকে গিলাচ্ছেন। বলা হচ্ছে, কাফি জড়াজড়ি করছে। আরে ভাই, এটা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একটা নাটকের ক্লিপ। সেখান থেকে স্ক্রিনশট নিয়ে মানুষকে ভুল বুঝাচ্ছেন।’

তিনি বলেন, ‘বইমেলায় এক বান্ধবীর হাত ধরেছি। সেটা নিয়ে এতদূর আসার কথা না। তবুও আমি আমার জায়গা থেকে সরি বলেছি। এখনো বলছি। বইমেলার মতো একটা জায়গায় হাত ধরা ঠিক হয়নি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১০

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১১

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

১২

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১৩

রাজধানীতে আজ কোথায় কী

১৪

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

১৫

বিশ্ব বাবা দিবস আজ

১৬

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৭

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১৮

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১৯

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

২০
X