স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ০৭:১২ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৩, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ
কলম্বো টেস্ট

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশের লজ্জা পাকিস্তানের

শ্রীলঙ্কার উইকেট পতনের পর বাবর আজমের উল্লাস। ছবি : সংগৃহীত
শ্রীলঙ্কার উইকেট পতনের পর বাবর আজমের উল্লাস। ছবি : সংগৃহীত

নোমান আলির ক্যারিয়ার সেরা বোলিং ও প্রথম ইনিংসে আব্দুল্লাহ শফিক, আগা সালমানদের দুর্দান্ত ব্যাটিংয়ে রেকর্ড গড়া জয় তুলে নিয়েছে পাকিস্তান। গল টেস্টের পর কলম্বোতেও দাপট লঙ্কানদের এক ইনিংস ও ২২২ রানে পরাজিত করেছে সফরকারীরা।

বৃহস্পতিবার (২৭ জুলাই) কলম্বোর সিংহলিজ স্পোর্টস গ্রাউন্ডে শেষ টেস্টের চতুর্থ দিনে নোমান-নাসিমের বোলিংয়ে দ্বিতীয় ইনিংস ১৮৮ রানে থেমেছে শ্রীলঙ্কার। প্রথম ইনিংসে ১৬৬ রানে অলআউটের পর দ্বিতীয় ইনিংসে ১৮৮ রানে গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস। পাকিস্তান প্রথম ইনিংসে তুলেছিল ৫ উইকেটে ৫৭৬ রান। ফলে এক ইনিংস ও ২২২ রানের বিশাল ব্যবধানের জয় পেয়েছে পাকিস্তান।

তৃতীয় দিনের ৫৬৩ রানের সঙ্গে আজ মাত্র ১৩ রান তুলেই ইনিংস ঘোষণা দেন অধিনায়ক বাবর আজম। মূলত মোহাম্মদ রিজওয়ানের পঞ্চাশ পূর্ণ করতে ১৩ রান লাগতো। সেই ১৩ তোলার পরেই লঙ্কানদের ব্যাটিংয়ে আসার আমন্ত্রণ জানান পাক অধিনায়ক।

৪১০ রানে পিছিয়ে থেকে ব্যাটিং শুরু করে শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটিতে ৬৯ রান সংগ্রহ করেন দিমুথ করুনারত্নে আর নিশান মাদুশকার। এর পরেই নোমান আলির স্পিন ঘূর্ণিতে দিশাহারা হয়ে পড়ে শ্রীলঙ্কা। প্রথম ৭ ব্যাটারকে ফিরিয়ে দেন এই স্পিনার। বাকি ৩টি উইকেট শিকার করেন নাসিম শাহ। লঙ্কান ব্যাটার ম্যাথুজ ৫৭ রানে অপরাজিত থাকেন।

শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের সবচেয়ে বড় জয় আজকের ইনিংস ও ২২২ রান। এর আগে ১৯৯৯ সালে ঢাকায় এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইনিংস ও ১৭৫ রানের বিশাল ব্যবধানে জয়ের রেকর্ড গড়েছিল পাকিস্তান। ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন প্রথম ইনিংসে সেঞ্চরি হাঁকানো আবদুল্লাহ শফিক। আর সিরিজ সেরার পুরস্কার জিতেছেন পাকিস্তান অলরাউন্ডার আগা সালমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সোহেলকে বাঘের খাঁচায় ছেড়ে দিন’

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দিপুমণি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১০

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১১

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১২

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৩

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৪

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৫

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৬

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৭

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৮

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১৯

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

২০
X