স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ০২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের টিকিট নিয়ে বিড়ম্বনায় বিসিসিআই

বিশ্বকাপ ট্রফি । ছবি : সংগৃহীত
বিশ্বকাপ ট্রফি । ছবি : সংগৃহীত

বিশ্ব ক্রিকেটের শ্রেষ্ঠত্ব প্রমাণের আসর ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর বসছে ভারতে। বৈশ্বিক এই আসরের বাকি আছে আর মাত্র দুই মাস। বিশ্বকাপ সূচি প্রকাশ নিয়ে আয়োজক ভারতের কালক্ষেপণ এবং সূচির পরিবর্তন ইস্যু নিয়ে ইতিমধ্যেই সমালোচনার মুখে পড়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এবার এখন পর্যন্ত টিকিট না ছাড়ায় নতুন করে সমালোচনার মুখোমুখি বিসিসিআই।

ওয়ানডে বিশ্বকাপকে ঘিরে ইতিমধ্যেই সমর্থকদের মধ্যে শুরু হয়েছে উন্মাদনা। বিভিন্ন ম্যাচকে কেন্দ্র করে হোটেল ও বিমানের টিকিট বুকিংয়ে হিড়িক পড়ে গেছে ভক্তদের। তবে বিশ্বকাপ শুরুর আর মাত্র দুই মাস বাকি থাকলেও এখনও বিশ্বকাপের টিকিট ছাড়েনি আয়োজক ভারত।

এ ছাড়া বিসিসিআই জানিয়ে দিয়েছে থাকছে না এবার ই-টিকেটের ব্যবস্থা। ফলে ভক্তদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েই কাটতে হবে তাদের কাঙ্ক্ষিত ম্যাচের টিকিট। সে জন্যই দর্শকদের কাছে ই-টিকিটের চাহিদা অনেক বেশি। তবে চাহিদা থাকলেও ওয়ানডে বিশ্বকাপে ই-টিকিটের ব্যবস্থা থাকছে না বলে জানিয়েছে বিসিসিআই। সেক্ষেত্রে ম্যাচ দেখতে হলে সমর্থকদের লাইনে দাঁড়িয়েই টিকিট কাটতে হবে। অনলাইনে টিকিট বুক করলেও স্টেডিয়ামে ঢুকতে তা সরাসরি সংগ্রহ করতে হবে।

এ প্রসঙ্গে বিসিসিআই সচিব জয় শাহ বলেন, ‘এই মুহূর্তে আমাদের পক্ষে ই-টিকিটের ব্যবস্থা করা সম্ভব না। আহমেদাবাদ এবং লখনৌর মতো বড় স্টেডিয়ামগুলোতে ই-টিকিট পরিচালনা করা অনেক কঠিন। আমরা ৭ থেকে ৮টি কেন্দ্রে আগে থেকেই ফিজিক্যাল টিকিট রিডাম্পশন নিশ্চিত করব। কিন্তু টিকিট আগে ধরে রাখতে হবে।’

এদিকে সূচির পর এবার বিশ্বকাপের টিকিট নিয়েও কালক্ষেপণ করায় সমালোচনার মুখে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে বিসিসিআই জানিয়েছে আইসিসির সঙ্গে আলোচনা করে বিশ্বকাপের টিকিটের মূল্য নির্ধারণ করবে তারা। খুব শিশিগিই বিশ্বকাপের টিকিট ছাড়া হবে বলেও জানিয়েছে তারা। বিশ্বকাপের টিকিট পার্টনারও চূড়ান্ত করে ফেলেছে বিসিসিআই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমানে ট্যাংকারে ভারতীয় নাবিকের মৃত্যু

আমিনবাজারে ডিবির জালে মাদকচক্র, আটক ৩

ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বেরোবি ও বিসিকের ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মৌসুমি বায়ু সক্রিয়, ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

‘১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ হাজারই হবেন নারী’

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন / বিশ্বকাপ আসতেই কেন সংঘর্ষে জড়াচ্ছেন বাংলাদেশি আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকসহ নিহত ২

টিকটকে পরিচয়, একসঙ্গে থাকার সিদ্ধান্ত দুই তরুণীর

শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ইরানে কাতারের প্রতিনিধিদল

১০

বিশ্বকাপে জিতেছে, মিরপুরে কি পারবে অস্ট্রেলিয়া?

১১

ঘুরতে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ আটক ৩

১২

সরকারি স্বাস্থ্যসেবায় অবহেলা অনিয়ম গ্রহণযোগ্য নয় : স্বাস্থ্যমন্ত্রী

১৩

থানার ব্যারাকে পুলিশ কনস্টেবলের মৃত্যু, কী লিখে গেলেন চিরকুটে

১৪

স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

১৫

বেনজীরের গ্রেপ্তার ইস্যুতে সংসদকে অবহিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

শূন্যরেখায় ৯ নাগরিক / বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

১৭

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে ‘অতি দ্রুত’ দেশে আনা হবে

১৮

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

১৯

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

২০
X