স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ১০:০৩ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করলেন সাকিব

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

বাংলাদেশের কিংবদন্তি অলরাউন্ডার সাকিব আল হাসান ভক্তদের প্রতি গভীর ভালোবাসা জানিয়ে বিদায়ের ঘোষণা দিয়েছেন। ক্রিকেটে তার অসামান্য অবদানের কথা উল্লেখ করে সাকিব বলেন, ‘দেশের মানুষের ভালোবাসা ও দোয়া আমাকে বিশ্বমঞ্চে সাকিব আল হাসান হিসেবে প্রতিষ্ঠিত করেছে।’ সেই সঙ্গে সাকিব বাংলাদেশের বৈষম্যবিরোধী আন্দোলনে নিজের নীরবতা ও রাজনৈতিক অবস্থান নিয়েও ব্যাখা দিয়েছেন।

বিশ্ব ক্রিকেটের শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান সম্প্রতি তার সংক্ষিপ্ত রাজনৈতিক জীবনের কথা তুলে ধরেছেন। ফেসবুকে এক আবেগঘন বার্তায় সাকিব জানান, মাগুরা-১ আসনের সংসদ সদস্য হিসেবে তার সম্পৃক্ততা মূলত নিজের জন্মস্থান মাগুরার উন্নয়নে অবদান রাখার ইচ্ছা থেকে শুরু হয়েছিল। তিনি বলেন, আমি খুবই স্বল্প সময়ের জন্য সংসদ সদস্য ছিলাম এবং তিনি আরও ব্যাখ্যা করেন স্থানীয় উন্নয়নে সরাসরি ভূমিকা রাখার সুযোগ তাকে রাজনীতিতে আগ্রহী করেছিল।

সাকিব উল্লেখ করেন, বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক পদ ছাড়া নিজের এলাকার উন্নয়নে কাজ করা অনেক কঠিন। আমাদের দেশের প্রেক্ষাপটে নির্দিষ্ট কোনো দায়িত্ব ছাড়া নিজের এলাকার উন্নয়নে সরাসরি ভূমিকা রাখা একটু কঠিন।

তবে, সাকিব তার পরিচয়ের মূলে এখনো একজন ক্রিকেটার হিসেবেই নিজেকে দেখেন। তিনি বলেন, আমি যেখানে যেমনই থাকি না কেন, আমার অন্তরে সবসময় ক্রিকেটকে ধারণ করেছি এবং এভাবেই ক্রিকেটের প্রতি তার নিবেদনকে পুনর্ব্যক্ত করেন।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার প্রস্তুতি নেওয়া সাকিব তার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা শেয়ার করলেও, তার বক্তব্যে স্পষ্ট, তার অন্তরে ক্রিকেট এবং মাগুরার উন্নয়নের প্রতি দায়বদ্ধতা সমানভাবে জায়গা করে নিয়েছে।

কালবেলা/এমএ/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা

রাইড শেয়ারিংয়ে বাড়তি ভাড়ার খড়্গ, প্রতিকারে ভোক্তা অধিকার অধিদপ্তর

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

১০

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

১১

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

১২

ধসে পড়া ঘরে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

১৩

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

১৪

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় ইরানও পাল্টা হামলা থামিয়েছে

১৫

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফের

১৬

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

১৭

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

১৮

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

১৯

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

২০
X