বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ০৭:১৬ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বৃহস্পতিবার ঢাকায় ফিরছেন সাকিব?

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

অবশেষে কি কেটে গেলে সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে ধোঁয়াশা? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটির সূত্রের দাবি আগামী পরশু বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ঢাকায় আসতে পারেন সাকিব আল হাসান।

ভারত সফর কানপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে লাল বলের ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলে মিরপুর থেকে বিদায় নেওয়ার ইচ্ছে প্রকাশ করেন তিনি।

তবে হত্যা মামলার আসামী হওয়ায় দেশে আসা-যাওয়ার জন্য নিরাপত্তা চান সাকিব। তৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিসিবির সভাপতি ফারুক আহমেদ জানিয়ে ছিলেন সাকিবের নিরাপত্তা নিশ্চিত করা তাদের কাজ নয়।

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছিলেন ক্রিকেটার হিসেবে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। তবে রাজনৈতিক সাকিবের নিরাপত্তা নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

এরপর জল গড়ায় অনেক দূর। ক্রীড়া উপদেষ্টা সাকিবকে তার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান। সেই আহ্বানে সাড়া দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক স্ট্যাটাস দেন।

এরপর থেকে ক্রীড়া উপদেষ্টা বেশ কয়েক দফা গণমাধ্যমে জানান দেশের নাগরিক হিসেবে পূর্ণ নিরাপত্তা রয়েছে সাকিবের। এরপরই দেশে ফেরার প্রক্রিয়া শুরু করেন বিশ্ব সেরা অলরাউন্ডার।

জানা গেছে আগামী বৃহস্পতিবার ঢাকায় ফিরবেন তিনি। এরপর শুক্রবার যোগ দিতে পারেন দলের অনুশীলনে। এর আগে দেশে বাইরে থেকে খেলেন পাকিস্তান ও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ।

এবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট দিয়ে সাকিব আল হাসান বিদায় জানাবেন টেস্ট ক্রিকেটকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১০

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১১

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১২

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৩

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৪

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৫

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৬

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৭

পর্তুগালের একাদশ ঘোষণা

১৮

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৯

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

২০
X