স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ০৬:২৮ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

সাকিবকে দল থেকে বাদ না দিলে আন্দোলনের হুঁশিয়ারি 

মিরপুরে সাকিবকে বাদ দেওয়ার জন্য বিক্ষোভ সমাবেশ হয়েছে। ছবি : সংগৃহীত
মিরপুরে সাকিবকে বাদ দেওয়ার জন্য বিক্ষোভ সমাবেশ হয়েছে। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটে বিতর্ক নতুন কিছু নয়, তবে এইবার সাকিব আল হাসানকে ঘিরে উত্তেজনা পৌঁছেছে এক নতুন মাত্রায়। মিরপুরে শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ছাত্র ও সাধারণ জনগণের ব্যানারে বিক্ষোভের ঝড় ওঠে। সাকিবকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট স্কোয়াড থেকে বাদ না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিক্ষোভকারীরা।

‘মিরপুরের ছাত্র-জনতা’ ব্যানারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করে। সেখানে দাবি তোলা হয়, আগামী ২১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টের দলে সাকিব আল হাসানকে রাখা যাবে না।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, গণ-অভ্যুত্থানের পরবর্তী রাষ্ট্রীয় পরিবর্তনের অংশ হিসেবে বিসিবির নেতৃত্বে ফারুক আহমেদের আসীন হওয়া। এতে ফ্যাসিবাদ দমনের আহ্বান জানিয়ে সাকিবকে জাতীয় দলে রাখাকে ‘ভোটচোর’ এবং ‘দুর্নীতিবাজ’ হিসেবে অভিহিত করা হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, সাকিবকে মাঠে নামানোর মাধ্যমে দেশের মর্যাদা ক্ষুণ্ন হবে।

বিক্ষোভকারীরা সরাসরি সাকিবের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে মিরপুরে কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে। তারা জানিয়েছে, খেলার দিন মিরপুর এলাকা অবরোধ করা হবে এবং এ থেকে যে কোনো বিশৃঙ্খলা তৈরি হলে তার দায় বিসিবি সভাপতিকেই নিতে হবে।

‘আমার ভাই কবরে, সাকিব কেন বাহিরে’ স্লোগানে মুখরিত বিক্ষোভে, ব্যানার-প্ল্যাকার্ড হাতে কয়েকজন তরুণ ‘মিরপুর ব্লকেডের’ ডাক দেন। প্রতিনিধি আল মাসনূন বলেন, সাকিবের অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এ আন্দোলন আরও কঠোর হবে।

বাংলাদেশের ক্রিকেটে এমন বিতর্কের সৃষ্টি হওয়ায় সামনের ম্যাচগুলো নিয়ে সংশয় দেখা দিয়েছে, বিশেষ করে মিরপুর টেস্ট নিয়ে বিক্ষোভের প্রভাব বিসিবির জন্য উদ্বেগজনক হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিসি ব্যাংক ও আকিজ রিসোর্স গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ঢাবির খেলার মাঠে জলাবদ্ধতার প্রতিবাদে দেশীয় মাছ অবমুক্ত করবে ডাকসু

সীতাকুণ্ডে জলাবদ্ধতার প্রতিবাদে কারখানার সড়ক অবরোধ

সেমিফাইনালে কখনোই হারেনি আর্জেন্টিনা, এবার কী হবে

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে প্রশিকা, দ্রুত আবেদন করুন

চট্টগ্রাম নগরীতে কমেছে জলাবদ্ধতা, স্বাভাবিক ছন্দে ফিরছে নগরজীবন

সিএনএনের প্রতিবেদন / ইরান যুদ্ধে ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, ভবিষ্যতে টিকে থাকা নিয়ে শঙ্কা

স্বাধীনতার পরও উন্নয়নের ছোঁয়া লাগেনি মোহনপুর-তালতলা রাস্তায়

আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

মাহফুজ আলমের অলটারনেটিভসে যুক্ত হলেন ৬২ সদস্য

১০

বাড়িতে পানি ঢুকলে সবার আগে যে ৭টি কাজ করবেন

১১

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি পুনর্বিবেচনার আহ্বান হামিমের

১২

এক প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি পেল ৪০ জন

১৩

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

১৪

চলতি বছরেই প্রতিটি উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপন করা হবে

১৫

রাজধানীতে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন

১৬

তীব্র স্রোতে ভেসে গেল সাঁকো

১৭

রাস্তার ইট তুলে নিয়ে বিক্রি করে দিল প্রতারক চক্র

১৮

বন্যার পানি দিয়ে অজু বা গোসল করা যাবে কি?

১৯

সাড়ে ৬ বছরেও শেষ হয়নি বিদ্যালয়ের ভবন নির্মাণ

২০
X