মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ১২:৫২ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ০১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

দ্বিতীয়বার ফেল করা সাকিবকে নিয়ে যা বলছে বিসিবি

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে বোলিং অ্যাকশন নিয়ে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। বোলিং অ্যাকশনে ত্রুটি থাকার কারণে আন্তর্জাতিক ক্রিকেটসহ সব ধরনের ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ হয়েছে। দ্বিতীয় পরীক্ষাতেও উত্তীর্ণ হতে না পারায় তিনি এখন শুধুমাত্র ব্যাটার হিসেবে খেলতে পারবেন।

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে নিষেধাজ্ঞার মুখে পড়েন সাকিব। এরপর থেকেই জাতীয় দলে তার ফেরা নিয়ে চলছে আলোচনা। তবে বিসিবি সূত্রে জানা গেছে, দ্বিতীয়বার বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়েও সাকিব উত্তীর্ণ হতে পারেননি।

জাতীয় দলে সাকিবের ফেরা নিয়ে প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, বোর্ড থেকে এ বিষয়ে কোনো নির্দেশনা পাননি। তিনি জানান প্রথম পরীক্ষায় সাকিব উত্তীর্ণ হতে পারেননি, যা তাদের কাছে খুবই বিস্ময়কর এবং দ্বিতীয় পরীক্ষার ফলাফল এখনও তাদের হাতে আসেনি।

লিপু আরও জানান, সাকিবের বিষয়ে নতুন করে খোঁজ নেওয়া হচ্ছে। তার বক্তব্য, তাদের (বিসিবির) নিশ্চিত হতে হবে তিনি (সাকিব) ব্যক্তিগত পর্যায়ে আরও কোনো পরীক্ষা দিয়েছেন কি না। বিষয়টি বোর্ডের সঙ্গে আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

জানা গেছে, গত ২১ ডিসেম্বর চেন্নাইয়ে সাকিবের বোলিং অ্যাকশনের পরীক্ষা নেওয়া হয়েছিল। সেখানেও তার অ্যাকশন বৈধতা পায়নি। তিনি একই জায়গায় ফের পরীক্ষা দিয়েছেন, তবে এর ফলাফল এখনও প্রকাশিত হয়নি।

সাকিবের জাতীয় দলে খেলা নিয়ে লিপু আরও বলেন, বোর্ড থেকে এখনও কোনো পরিষ্কার নির্দেশনা পাননি তারা তবে তাদের আশা এক-দুই দিনের মধ্যেই বিষয়টি পরিষ্কার হবে।

বোলিং অ্যাকশন নিয়ে এমন অনিশ্চয়তার মধ্যেও সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে আশা ছাড়েনি বিসিবি। চ্যাম্পিয়নস ট্রফির আগে এই অলরাউন্ডারকে দলে দেখা যাবে কি না, তা নিয়ে সমর্থকদের মধ্যেও উদ্বেগ বাড়ছে। এখন দেখার বিষয়, সাকিব কীভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১০

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১১

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১২

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৩

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৪

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৫

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৬

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৭

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৮

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৯

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

২০
X