স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ০১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দল ঘোষণা

অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

আগামী মাসে পাকিস্তানে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। সেই দলে আসন্ন শ্রীলঙ্কা সফর থেকে বিশ্রামে থাকা দুই ক্রিকেটার জশ হ্যাজেলউড ও প্যাট কামিন্সকে রাখা হয়েছে ।

অধিনায়ক প্যাট কামিন্স বর্তমানে পিতৃত্বকালীন ছুটিতে রয়েছেন এবং তিনি সম্প্রতি শেষ হওয়া বোর্ডার-গাভাস্কার সিরিজে পাওয়া অ্যাংকল ইনজুরি নিয়ে স্ক্যান করাবেন। অন্যদিকে, জশ হ্যাজলউড এখনও তার কাফ ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন, যা ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে তার অংশগ্রহণ আগেভাগেই শেষ করে দেয়।

অস্ট্রেলিয়ার স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথিউ শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টোইনিস, অ্যাডাম জাম্পা।

অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেছেন, ‘এটি একটি ভারসাম্যপূর্ণ এবং অভিজ্ঞ স্কোয়াড। এই দলের মূল খেলোয়াড়রা আগের ওয়ানডে বিশ্বকাপ, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, গত বছরের সফল যুক্তরাজ্য সফর এবং সাম্প্রতিক পাকিস্তান হোম সিরিজে যুক্ত ছিল। এটি প্রতিপক্ষ এবং পাকিস্তানের কন্ডিশনের ভিত্তিতে ভিন্ন কৌশলের সুযোগ এনে দিবে আমাদের।’

পেস আক্রমণে মিচেল স্টার্ক এবং নাথান এলিসের পাশাপাশি আছেন কামিন্স ও হ্যাজলউড। এছাড়া, দলের একমাত্র ফ্রন্টলাইন স্পিনার হিসেবে জায়গা পেয়েছেন অ্যাডাম জাম্পা।

অলরাউন্ডার অ্যারন হার্ডি এবং ম্যাথিউ শর্টও স্কোয়াডে স্থান পেয়েছেন। উইকেটকিপিং বিভাগে অ্যালেক্স ক্যারি রয়েছেন, যিনি গত বছর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে সফল প্রত্যাবর্তনের পর থেকে নিয়মিত। এছাড়া, জশ ইংলিসও বর্তমানে কাফ ইনজুরি থেকে সেরে উঠছেন।

চ্যাম্পিয়ন্স ট্রফির নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট শুরু হওয়ার আগে পর্যন্ত প্রাথমিক স্কোয়াডে পরিবর্তনের সুযোগ রয়েছে।

অস্ট্রেলিয়া ফেব্রুয়ারি মাসে ইংল্যান্ড (২২ ফেব্রুয়ারি), দক্ষিণ আফ্রিকা (২৫ ফেব্রুয়ারি) এবং আফগানিস্তানের (২৮ ফেব্রুয়ারি) বিপক্ষে গ্রুপ-বি-তে লড়াই করবে। তার আগে তারা শ্রীলঙ্কার বিপক্ষে একটি ওয়ানডে খেলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, শুল্ক আরোপের হুমকি

বিলে গোসলে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

টানা সপ্তম রাতেও ইরানে মার্কিন হামলা, নজরদারি ও সামরিক স্থাপনায় ব্যাপক আঘাত

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ময়মনসিংহে ব্যবসায়ীকে কোপাল স্বেচ্ছাসেবক লীগ নেতা

১৮ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

দুপুরের মধ্যে ৮ জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস

ট্রান্সকম গ্রুপে নিয়োগ, আবেদন ২২ জুলাই পর্যন্ত

সরকারের ৫ মাস পূর্তি / শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন

১০

মাইন বিস্ফোরণে আগুনে পুড়ল দুটি তেলবাহী ট্যাংকার

১১

বই পড়ে পুরস্কার পেল পৌনে তিন হাজার শিক্ষার্থী

১২

১৮ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৩

শিক্ষার্থীরা কেউ অটোপাসের দাবিতে রাজপথে নামেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইয়ের শিকার যবিপ্রবি ছাত্রী

১৫

নবাবগঞ্জে মহিলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন ঢাকা

১৬

১৮ জুলাই: অভ্যুত্থানের প্রথম বিজয় এসেছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ে

১৭

বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শনিবার

১৮

ঝিনাইদহে ওসির সামনে ২ সাংবাদিকের ওপর হামলা

১৯

আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামি

২০
X