স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

২০২২ আইপিএল থেকে বিসিসিআইর লাভ ৩২৮২ কোটি টাকা

ভারতীয় ক্রিকেট বোর্ড । ছবি : সংগৃহীত
ভারতীয় ক্রিকেট বোর্ড । ছবি : সংগৃহীত

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি লিগ বলা হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল)। ২০২০ ও ২০২১ সালে ভারতীয় এই টি-টোয়েন্টি লিগের আসর অনুষ্ঠিত হয়েছিল মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে। কোভিডের ধাক্কা সামলে ২০২২ সালে ভারতে অনুষ্ঠিত আইপিএল থেকে বিসিসিআই আয় করেছে ৩০ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ৩ হাজার ২৮২ কোটি টাকা।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সদ্য প্রকাশিত আর্থিক নথি থেকে এ বিশাল অঙ্কের অর্থ আয়ের তথ্য জানানো হয়েছে। ২০০৮ সালে শুরু হওয়া এ প্রতিযোগিতায় ২০১১ সালের পর ২০২২ সালে প্রথমবারের মতো ১০টি দল অংশ নিয়েছিল।

আইপিএলের শুরু থেকেই টিভি স্বত্ব ও স্পন্সর প্রতিষ্ঠানগুলো থেকে বিরাট অঙ্কের টাকা আয় করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই টি-টোয়েন্টি প্রতিযোগিতায় বিসিসিআইকে ক্রিকেট বিশ্বের ধনী বোর্ডে পরিণত করেছে। ভারতের ফ্র্যাঞ্চাইজি দলগুলো ওয়েস্ট ইন্ডিজ, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টির বাজারে প্রবেশ করেছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) নিজস্ব ওয়েবসাইটে গত পাঁচ বছরের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২২ সালের এপ্রিল পর্যন্ত বোর্ডে জমা হয়েছে ২৯ হাজার ৫৪৬ কোটি টাকা। আইপিএলে গুজরাট টাইটান্স ও লক্ষ্নৌ সুপার জায়ান্টস যোগ দেওয়ায় বিসিসিআইর রাজস্বে আরও ৮ হাজার ৪৩৭ কোটি টাকা যোগ হয়েছে।

২০২২ সালে আইপিএল আয়োজনে বিসিসিআইর মোট খরচ হয়েছে ৫ হাজার ২৪১ কোটি টাকা। অর্থাৎ প্রতিযোগিতা থেকে ভারতীয় বোর্ডের লাভ হয়েছে ৩ হাজার ১৯৫ কোটি টাকা। সে সময়ে বিসিসিআইর সভাপতি ছিলেন সৌরভ গাঙ্গুলী। ২০২২ সালের অক্টোবরেই তার স্থলাভিষিক্ত হন ১৯৮৩ বিশ্বকাপজয়ী রজার বিনি।

২০১৭ সালের পর ২০২৩ সালে প্রথম আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে বিসিসিআই। ভারতীয় বোর্ডের দুর্নীতিবিরোধীবিষয়ক উপদেষ্টা নিরাজ কুমার অস্ট্রেলিয়ার সিডনি মর্নিং হেরাল্ডকে সাক্ষাৎকারের সময়ে বিসিসিআইর আর্থিক গোপনীয়তার সমালোচনা করেছিলেন।

নিরাজ কুমারের সমালোচনাতেই হয়তো এবার বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করল বিসিসিআই। ২০২২ সালে যুক্তরাষ্ট্রের সম্প্রচার সংস্থা ডিজনি ও ভায়াকমের কাছে ৬৭ হাজার ৮৪৬ কোটি টাকায় আইপিএলের সম্প্রচার স্বত্ব বিক্রি করে ভারতীয় ক্রিকেট বোর্ড। ২০২৩ সালে প্রথমবার অনুষ্ঠিত হওয়া ওমেন’স আইপিএল থেকে ফ্যাঞ্চাইজি ও টিভি স্বত্ব বাবদ ৭ হাজার ৬৬০ কোটি টাকা পকেটে পুড়েছে বিসিসিআই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১০

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১১

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১২

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৩

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৪

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৫

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৬

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৮

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৯

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

২০
X