শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

রানাকে শান্তর পরামর্শ: ‘১৪০ কিলোমিটার গতির নিচে যেন না নামে’

নাজমুল হোসেন শান্ত ও নাহিদ রানা। ছবি : সংগৃহীত
নাজমুল হোসেন শান্ত ও নাহিদ রানা। ছবি : সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে সব আলো যেন নাহিদ রানার দিকেই। টাইগারদের এই তরুণ গতিতারকা এরইমধ্যে ক্রিকেটবিশ্বে নিজের গতি দিয়ে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন। ২০ এপ্রিল শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে তার বোলিং দেখার জন্য মুখিয়ে আছেন ভক্তরা।

নাহিদের গতি নিয়ে আলোচনা চলছে প্রতিপক্ষ শিবিরেও। জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটার শন উইলিয়ামস যখন সাংবাদিক সম্মেলনে আসেন, তখন তাকে জিজ্ঞেস করা হয় রানার গতি সামলাতে তারা কতটা প্রস্তুত। উত্তরে উইলিয়ামস বলেন, ‘অনেকেই জোরে বল করে। আমরা প্রস্তুত আছি। আমাদের কাছে এমন বোলিং মেশিন আছে, যেটা মানুষের তুলনায় আরও বেশি গতিতে বল ছোড়ে। কাজেই এটা খুব একটা চিন্তার বিষয় নয়।’

উইলিয়ামসের এই মন্তব্যে হাস্যরসের রেশ মেলে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কথায়। সংবাদমাধ্যমে শান্ত বলেন, ‘কাল যখন রানার প্রথম স্পেল শুরু হবে, তখনই বুঝতে পারবেন ওর গতি আসলে কতটা। (হাসি)’

শান্ত আরও বলেন, ‘আমি ওকে অনেক দিন ধরেই চিনি। রাজশাহী বিভাগীয় ক্রিকেট থেকেই নাহিদকে আমি দেখছি। যখন ও শুধু নেটে বল করত, তখন থেকেই আমার নজরে ছিল। ওর সঙ্গে আমার একটাই কথা—প্রতিটি বল যেন ১৪০ কিলোমিটার গতির ওপরে থাকে।’

সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দেখা যেতে পারে রানাকে। ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়। রানার গতি এবার মাঠে কেমন ঝড় তোলে, তা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১০

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১১

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১২

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৩

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৪

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৫

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৬

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৭

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৮

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৯

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

২০
X