স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ

জিম্বাবুয়েকে ৪০০ রানের টার্গেট দেওয়ার পরিকল্পনা টাইগারদের

মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত
মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত

সিলেট টেস্টের প্রথম দিনেই চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ দল। ব্যাট হাতে ব্যর্থ হয়ে ১৯১ রানে অলআউট হওয়ার পর কোনো উইকেট না হারিয়ে ৬৭ রান তুলে নেয় জিম্বাবুয়ে। তবে দ্বিতীয় দিনে ম্যাচে কিছুটা ফিরেছে স্বাগতিকরা। যদিও প্রথম ইনিংসে ৮২ রানের লিড তুলে নিয়েছে সফরকারীরা।

বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংস শুরু করে দিন শেষ করেছে ১ উইকেটে ৫৭ রান নিয়ে। এখনো ২৫ রানে পিছিয়ে থেকে দিনের খেলা শেষ করেছে টাইগাররা। ম্যাচের এই অবস্থায় লক্ষ্য কী? সংবাদ সম্মেলনে আসা মেহেদী হাসান মিরাজ জানালেন, আপাতত লিড নেয়ার দিকেই নজর দলের। তবে তিনি আশাবাদী, উইকেট অনুযায়ী ৩৫০-৪০০ রানের লক্ষ্য ছুঁড়তে পারলে সেটা প্রতিপক্ষের জন্য কঠিন হবে।

মিরাজ বলেন, ‘এই উইকেটে যদি আমরা ভালো ব্যাটিং করতে পারি, ৩৫০-৪০০ রানের লক্ষ্য দিতে পারি, তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে। টেস্টে ৩০০-৩৫০ রানের টার্গেট মানেই চ্যালেঞ্জিং। কারণ উইকেট ধীরে ধীরে কঠিন হয়ে পড়বে। আমাদের সেই লক্ষ্য নিয়েই ব্যাটিং করতে হবে।’

প্রথম ইনিংসে বল হাতে উজ্জ্বল ছিলেন মিরাজ নিজেই। তুলে নিয়েছেন পাঁচ উইকেট। কিন্তু তার এই পারফরম্যান্সও জিম্বাবুয়েকে লিড নিতে থামাতে পারেনি। দিন শেষে মিরাজ বললেন, ‘গতকাল ওরা ভালো অবস্থানে ছিল, আজ আমরা শুরু থেকেই ভালো বোলিং করেছি। যেভাবে পরিকল্পনা করেছি, সেভাবেই এগিয়েছি। যদিও শেষের দিকে ওদের কিছু বাড়তি রান হয়ে গেছে, তবে সেটাও সামাল দেয়া সম্ভব।’

ব্যাটিং ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে দল ঘুরে দাঁড়াতে চায় বলেই জানালেন এই অফস্পিনার, ‘চাপ আমাদের ওপর তেমন কাজ করবে না যদি আমরা দায়িত্ব নিয়ে ব্যাট করতে পারি। ভালো সংগ্রহ দাঁড় করাতে পারলে আমরা সেটা ডিফেন্ডও করতে পারব। টেস্টের মজা এখানেই—খেলা ঘুরে যায়, কখনো এক দল এগিয়ে থাকে, কখনো আরেক দল। শেষ পর্যন্ত যারা ভালো খেলবে, তারাই জিতবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা ক্যাডারের বদলি এখন তিন কমিটির হাতে

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় সৌদি প্রবাসী নিহত 

৩ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

আমরা মাইর খাইনি, দিয়েছি: সালাহউদ্দিন আম্মার

মালয়েশিয়ায় প্রফেসর স্থপতি রফিক আজমের পঞ্চম একক স্থাপত্য প্রদর্শনী এবং আন্তর্জাতিক গ্রন্থ উন্মোচন

সাকিবকে নিয়ে নেপাল ক্লাবের বার্তা

শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী / তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে

বাংলাদেশ-চীন শিল্পাঞ্চলে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের আশা সরকারের: অর্থমন্ত্রী

ইরানি জাহাজে ইউক্রেনের হামলায় রাশিয়ার প্রতিক্রিয়া 

উচ্চ মাধ্যমিকের ২ পক্ষের সংঘর্ষ, ৩ জনকে হল থেকে বহিষ্কার

১০

সাতক্ষীরায় ‘মাদকবিরোধী সপ্তাহ’ ঘোষণা খুলনা রেঞ্জ ডিআইজির

১১

আন্দোলনের হুঁশিয়ারি প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার নিয়োগপ্রত্যাশীর

১২

লন্ডনে ওয়াটফোর্ড বাংলাদেশি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান

১৩

স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রাণ গেল স্বামীর

১৪

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ২ সহযোগী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

১৫

এইচএসসির কারণে কুড়িগ্রামে ৭ দিনের লোডশেডিং স্থগিত

১৬

হাওরাঞ্চলে এক মাসে শিক্ষার মানোন্নয়ন না হলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী ববি

১৭

অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫

১৮

সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা

১৯

শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

২০
X