স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ০৯:১৯ পিএম
অনলাইন সংস্করণ

আইপিএল শিরোপা জিতে হারিয়ে যাওয়া কোহলির গল্প

শুভমান গিলের সাথে তারুয়ার সুশিল কোহলি (বাঁয়ে)। ছবি : সংগৃহীত
শুভমান গিলের সাথে তারুয়ার সুশিল কোহলি (বাঁয়ে)। ছবি : সংগৃহীত

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী, জিতেছেন আইপিএলও। নাম কোহলি, তবে বিরাট নন। নিজের প্রথম আইপিএল ট্রফি জিততে ১৮ বছরও অপেক্ষা করতে হয়নি তাকে। আইপিএলের প্রথম মৌসুমেই শিরোপা জিতেছেন রাজস্থান রয়্যালসের হয়ে, খেলেছিলেন পাঞ্জাব কিংসের হয়েও। যাদেরকে হারিয়েই শিরোপা জিতেছে কোহলির আরসিবি। জানলে অবাক হবেন, এই কোহলি আবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছেন বিরাটের সাথে! আইপিএল শিরোপা জিতেই হারিয়ে যাওয়া রাজস্থান রয়্যালসের তারুয়ার কোহলির গল্প শোনা যাক।

পুরো নাম তারুয়ার সুশিল কোহলি। ২০০৮ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ছিলেন ভারতীয় দলের ওপেনার। টানা তিন ফিফটি সহ ৪৫ ছুঁইছুই গড়ে করেছিলেন ২০০ এর উপরে রান। ছিলেন টুর্নামেন্টের ৫ম সর্বোচ্চ রান সংগ্রহকারী। বিরাটের অধীনে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতে ভারত। তারুয়ার আর ভিরাট, দুই কোহলিতে তখন মেতে উঠেছিল টিম ইন্ডিয়া। দুইজনকে নিয়েই ভারতীয়দের স্বপ্ন ছিল দুইজনকেই নিয়ে বেশ উঁচুতে। সেবছরই আইপিএল ও জিতে যান তারুয়ার কোহলি। তবে বিদুৎ গতিতে উড়তে থাকা তারুয়ার যেন ভূপাতিত হন আরও দ্রুত। হারিয়েই যান খবরের শিরোনাম থেকে।

২০০৯ থেকেই দুই কোহলির রাস্তাটায় দেখা দেয় আকাশ-পাতাল ব্যবধান। বিরাট যতটা উপড়ে উঠেছেন ঠিক ততটাই নিচে নেমে গেছেন তারুয়ার। একজন হয়ে গেছেন কিং কোহলি, আরেকজন যেন হারিয়ে গেছেন স্মৃতির গভীরের কোন অজানা বনে। যেখান থেকে ফেরাটা আর সম্ভব না।

২০২৩ সাল অবধি পেশাদার ক্রিকেটটা খেলেছেন তারুয়ার। আহামরি না হলেও বেশ ভালোই পরিসংখ্যান আছে তার ঝুলিতে। দুইখানা ট্রিপল সেঞ্চুরি আছে তার রনজি ট্রফিতে। তবে সবচেয়ে উজ্জ্বল তারাটার পাশে ধ্রুবতারা যে বড্ড বেমানান। ঢিমেতালের আলো কারো পছন্দ নয়, যখন কেও পাশ থেকে রশ্নির ফোয়ারে ছোটাচ্ছে। তাই তারুয়ারকে কেও মনে রাখেনি, কোহলি বলতে সবাই শুধু বিরাটকেই চেনে।

তবে বছর খানেক আগে একবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তারুয়ার মজা করেই লিখেছিলেন- আমিই কি একমাত্র কোহলি যে আইপিএল জিতেছে! স্বাভাবিক ভাবেই তা ইতিবাচক ভাবে নেই নি দর্শকরা। তবে সে দাবি এখন আর তুলতে পারবেন না তারুয়ার। ‘কোহলি’ নামটা যার জন্য আজ ব্রান্ড সেই বিরাট যে অবশেষে ছুয়ে ফেলেছেন আইপিএলের পরম আরাধ্য ট্রফিখানা।

তবে একেবারেই দমে যাননি তারুয়ার। শুরু করেন কোচিং। ব্যাটিং টেকনিক নিয়ে কাজ করেন। ব্যাটিং টেকনিক নিয়ে নানা এক্সপেরিমেন্ট নিজের ক্যারিয়ারের ধ্বংসের মূল ছিল বলে ধারণা করেন তিনি। মাঠের খেলায়, প্রতিপক্ষের মাইন্ড গেম বোঝার থেকে ব্যাটিংয়ের স্কিল বেশি রপ্ত করতে গিয়েই ফর্ম হারিয়েছিলেন তিনি। তবে নতুনদের শিখাচ্ছেন নিজের ভুল থেকেই। রামানদিপ সিং, শুভমান গিলসহ বহু আইপিএল তারকার পরামর্শক হিসেবে কাজ করছেন তিনি।

তবে সেই ঠুনকো অবদান দেখার সময় কই? দুনিয়া গ্লামার খোঁজে, চাকচিক্য ঢাকা পড়ে যায় ঢিমেতালের নিভুনিভু আলো।

তামাম দুনিয়ায় আজ কোহলির নামে রব উঠে, বিরাটের অর্জনটাই যে এত বিরাট। তবে আলোর অপর পাশেই থাকে অন্ধকার। সেই অন্ধকারে তারুয়ারের আর কোহলি হয়ে উঠে না। গল্প গুলো থাকে অজানা, তারুয়াররা ঢাকা পড়ে যায় বিরাট কোহলিদের অর্জনে, গৌরবে আর সফলতায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্মুক্ত হরমুজ প্রণালি, পার হচ্ছে এলএনজি জাহাজ 

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১০

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১১

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১২

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১৪

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১৫

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৬

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৭

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৮

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৯

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

২০
X