স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ১২:৫২ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৫, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ

রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত
রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে আবারও ডাক পেলেন বাংলাদেশের উদীয়মান লেগ স্পিনার রিশাদ হোসেন। আসন্ন মৌসুমে বিগ ব্যাশ চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্সের স্কোয়াডে জায়গা পেয়েছেন ২১ বছর বয়সী এই স্পিনার।

এর আগে গত আসরেও হোবার্টের দলে অন্তর্ভুক্ত হয়েছিলেন রিশাদ। কিন্তু বিপিএলের সূচির সঙ্গে বিগ ব্যাশের সময়সূচি সাংঘর্ষিক হওয়ায় অনুমতি পাননি খেলার। এবার অবশ্য আগেভাগেই নিশ্চিত করে রাখা হয়েছে তার নাম। ড্রাফটের দ্বিতীয় রাউন্ডে ১৩ নম্বর পিক হিসেবে হোবার্ট রিশাদকে দলে টেনে নিয়েছে।

রিশাদ হোসেন এরই মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজেকে তুলে ধরেছেন একজন কার্যকর লেগ স্পিনার হিসেবে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে নজরকাড়া পারফরম্যান্সের পর তাকে নিয়ে আগ্রহ বেড়েছে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে। সর্বশেষ পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন তিনি, যেখানে দলের শিরোপা জয়ে বল হাতে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।

এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে বিগ ব্যাশে খেলেছেন কেবল সাকিব আল হাসান, যিনি অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেগেডসের হয়ে মাঠে নামেন। রিশাদ সুযোগ পেয়েও খেলতে পারেননি আগেরবার, এবার তার সেই স্বপ্ন পূরণের অপেক্ষা।

সবকিছু ঠিকঠাক থাকলে এইবার অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো বিগ ব্যাশ অভিষেক ঘটতে পারে রিশাদের, যা বাংলাদেশ ক্রিকেটের জন্য হতে পারে আরেকটি গর্বের মুহূর্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১০

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১১

টিভিতে আজ যত খেলা

১২

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৮

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৯

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

২০
X