স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ১১:৫৭ এএম
আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১২:০২ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলেই লিটনদের জন্য বড় সুখবর

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

মাত্র ক’দিন আগেই পাকিস্তানের মাটিতে হোয়াইটওয়াশ হয়ে ফিরেছিল বাংলাদেশ দল। সেই হারের বদলা দারুণভাবেই নিয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন টাইগাররা। মিরপুরে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এবার নজর শেষ ম্যাচে—যেখানে জিতলেই মিলতে পারে এক বিশাল সুখবর।

সিরিজে এখনো পর্যন্ত বাংলাদেশের দাপট দেখেছে ক্রিকেট বিশ্ব। প্রথম ম্যাচে ৭ উইকেটের পর দ্বিতীয় ম্যাচে ৮ রানে জিতে সিরিজ পকেটে পুরেছে স্বাগতিকরা। কিন্তু এখানেই শেষ নয়। তৃতীয় ম্যাচ জিতলে শুধু পাকিস্তানকে হোয়াইটওয়াশ করাই নয়, আন্তর্জাতিক টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়েও উন্নতির সুযোগ পাচ্ছে বাংলাদেশ।

বর্তমানে আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ১০ নম্বরে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তান অবস্থান করছে ৮ নম্বরে। সিরিজ শুরুর আগে টাইগারদের রেটিং পয়েন্ট ছিল ২২০, আর আফগানিস্তানের ২২৩। যদি বাংলাদেশ সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেয়, তাহলে তাদের রেটিং বেড়ে দাঁড়াবে ২২৩ পয়েন্টে। একই সংখ্যক পয়েন্ট থাকলেও ভগ্নাংশের হিসাবে আফগানিস্তানকে টপকে ৯ নম্বরে উঠে আসবে বাংলাদেশ।

অন্যদিকে পাকিস্তান যদি হোয়াইটওয়াশ হয়, তাহলে তাদের চার রেটিং পয়েন্ট কমে গেলেও আট নম্বর স্থানটি ধরে রাখবে। তবে সিরিজের শেষ ম্যাচ পাকিস্তান জিতলে র‌্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন আসবে না। দুই দলের রেটিং ও অবস্থান থাকবে আগের মতোই।

র‌্যাঙ্কিংয়ে উন্নতি মানেই বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়ানো। তৃতীয় ম্যাচটা তাই শুধুই নিয়মরক্ষার নয়, বরং বাংলাদেশের জন্য বড় সুযোগ নিজেদের অবস্থান দৃঢ় করার। এখন দেখার বিষয়, টাইগাররা কি পারবে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সেই কাঙ্ক্ষিত সুখবর নিশ্চিত করতে?

শেষ ম্যাচে জিতলেই বাংলাদেশের সম্ভাব্য অর্জন:

রেটিং পয়েন্ট ২২০ ➝ ২২৩

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং: ১০ ➝ ৯

আফগানিস্তান ৯ ➝ ১০

উত্তেজনা বাড়ছে, মাঠে নামার অপেক্ষায় টিম টাইগার্স। এখন সব নজর সিরিজের শেষ লড়াইয়ের দিকে!

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১০

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১১

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১২

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৩

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৪

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৫

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৬

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৭

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৮

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৯

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

২০
X