স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ০৬:২১ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

সোহানের নেতৃত্বে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ

নুরুল হাসান সোহান। ছবি : সংগৃহীত
নুরুল হাসান সোহান। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের এই দলে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান।

সোমবার (৪ আগস্ট) বিসিবির ঘোষণায় জানানো হয়, বাংলাদেশ ‘এ’ দল আগামী ৭ আগস্ট সন্ধ্যায় অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। ডারউইনের উত্তপ্ত গ্রীষ্মে আয়োজিত এই সিরিজে নিজেদের দ্বিতীয়বারের মতো অংশ নিচ্ছে ‘এ’ দল। গত বছর প্রথমবার অংশ নিয়ে ফাইনাল অবধি গিয়েছিল দলটি, তবে অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমির কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়।

চলতি আসরে আগামী ১৪ আগস্ট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ ‘এ’ দল, প্রতিপক্ষ পাকিস্তান ‘এ’। তিনবারের অংশগ্রহণকারী পাকিস্তান শাহীন্স এই টুর্নামেন্টে নিয়মিত মুখ, তাই উদ্বোধনী ম্যাচটি হতে যাচ্ছে উপমহাদেশীয় উত্তেজনার এক আকর্ষণীয় লড়াই।

স্কোয়াডে রাখা হয়েছে অভিজ্ঞ ও তরুণদের মিশেল। আফিফ হোসেন, ইয়াসির আলী, মোহাম্মদ নাইমের মতো আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটারদের পাশাপাশি সুযোগ পেয়েছেন উদীয়মান প্রতিভা জিশান আলম, মাহফুজুর রহমান রাব্বি ও তোফায়েল আহমেদ।

বাংলাদেশ ‘এ’ দল:

নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাইফ হাসান, মোহাম্মদ নাইম শেখ, জিশান আলম, মাহিদুল ইসলাম ভূঁইয়া, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন, তোফায়েল আহমেদ, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মুশফিক হাসান, রিপন মন্ডল ও হাসান মাহমুদ।

এই সিরিজ শুধু তরুণদের জন্য আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রমাণের সুযোগই নয়, ভবিষ্যতের জাতীয় দলে সুযোগ করে নেওয়ার দারুণ এক উপলক্ষও।ৃ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১০

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১১

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১২

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৩

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৪

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৫

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৬

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৮

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৯

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

২০
X