স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০৮:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ওভালে বাজিমাতের পর ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে সিরাজ

মোহাম্মদ সিরাজ। ছবি : সংগৃহীত
মোহাম্মদ সিরাজ। ছবি : সংগৃহীত

ওভাল টেস্টে ৯ উইকেট নিয়ে ভারতকে এক জাদুকরী জয় এনে দিয়েছেন মোহাম্মদ সিরাজ। এবার সেই পারফরম্যান্সের পুরস্কারও পেলেন ভারতীয় পেসার—আইসিসি টেস্ট বোলার র‍্যাঙ্কিংয়ে এক লাফে ১২ ধাপ উঠে ক্যারিয়ার সেরা ১৫ নম্বরে উঠে এসেছেন তিনি।

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির শেষ টেস্টে ইংল্যান্ডকে ৬ রানে হারিয়ে সিরিজ ২-২ তে ড্র করে ভারত। সেই ম্যাচে প্রথম ইনিংসে চারটি ও দ্বিতীয় ইনিংসে পাঁচটি উইকেট তুলে নেন সিরাজ। ইংলিশদের ৩৭৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে যখন ৩৬৭ রানে অলআউট হলো, শেষ উইকেটটিও এসেছিল সিরাজের হাত ধরে—আউট করেন গাস অ্যাটকিনসনকে। ম্যাচসেরা হওয়ার পাশাপাশি নতুন র‍্যাঙ্কিংয়ে তার অবস্থান এখন ১৫ নম্বরে, আর তার আগের সেরা ছিল ১৬ (জানুয়ারি ২০২৪)।

ভারতের আরেক পেসার প্রসিদ্ধ কৃষ্ণ, যিনি ওভালে ৮ উইকেট শিকার করেছিলেন, তিনিও ক্যারিয়ার সেরা ৫৯তম অবস্থানে উঠেছেন। অন্যদিকে, জাসপ্রীত বুমরাহ যিনি শেষ টেস্টে বিশ্রামে ছিলেন, তিনিই এখনো শীর্ষ বোলার হিসেবে র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে (৮৮৯ পয়েন্ট) অবস্থান করছেন।

শুভমান গিল এই সিরিজে ১০ ইনিংসে ৭৫৪ রান করে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন। তবে, শেষ টেস্টে মাত্র ৩২ রান করায় তিনি চার ধাপ পিছিয়ে ব্যাটসম্যানদের তালিকায় এখন ১৩ নম্বরে। তিনি এবার ইতিহাস গড়েছেন—একটি টেস্ট সিরিজে ভারতীয় অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ রান, আর সার্বিকভাবে ডন ব্র্যাডম্যানের পর দ্বিতীয় সর্বোচ্চ।

যদিও গিল টপ-১০ থেকে ছিটকে গেছেন, যশস্বী জয়সওয়াল নিজের জায়গা আবার করে নিয়েছেন। ওভালে তার দ্বিতীয় সেঞ্চুরির সুবাদে তিন ধাপ এগিয়ে তিনি এখন পাঁচ নম্বরে (৭৯২ পয়েন্ট)। ঋষভ পন্ত যদিও চোটের কারণে শেষ টেস্ট খেলতে পারেননি, তবুও ব্যাটসম্যানদের তালিকায় এখনও অষ্টম স্থানে আছেন।

ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জো রুট টানা তিন টেস্টে শতরান করে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে নিজের জায়গা আরও মজবুত করেছেন। আর হারি ব্রুক, যিনি ওভালে ৯৮ বলে ১১১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন, তিনিও দ্বিতীয় স্থানে উঠে এসেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X