মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০৭:২৪ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ

শেষ বলের ছক্কায় আয়ারল্যান্ডের রোমাঞ্চকর জয়

ছক্কা মেরে দলকে জিতিয়েছেন ম্যাগুয়ের। ছবি : সংগৃহীত
ছক্কা মেরে দলকে জিতিয়েছেন ম্যাগুয়ের। ছবি : সংগৃহীত

ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি–টোয়েন্টিতে শেষ বলের অবিশ্বাস্য ছক্কায় জয় ছিনিয়ে নিল আয়ারল্যান্ড নারী দল। শুক্রবারের এই ম্যাচে শেষ ওভারের টানটান উত্তেজনায় নায়িকা হয়ে উঠলেন দলের নম্বর ৮ ব্যাটার জেন ম্যাগুয়ার।

প্রথমে ব্যাট করে পাকিস্তান তোলে ২০ ওভারে ১৬৮/৬। মুনীবা আলি (৩৪), শাওয়াল জুলফিকার (২৮) এবং নাতালিয়া পেরভেজ (৩১) আক্রমণাত্মক ইনিংস খেলেন। আয়ারল্যান্ডের হয়ে কারা মারে ও লারা ম্যাকব্রাইড নেন ২টি করে উইকেট।

লক্ষ্য তাড়ায় আয়ারল্যান্ডের ভরসা ছিলেন অরলা প্রেন্ডারগাস্ট (৩৪ বলে ৫১) ও লরা ডেলানি (৪২)। শেষদিকে রেবেকা স্টোকেল ১৬ বলে অপরাজিত ৩৪ রান করলেও ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় শেষ বলেই—চার রান প্রয়োজন, নতুন ব্যাটার ম্যাগুয়ার এগিয়ে এসে সাদিয়া ইকবালের ডেলিভারি মাথার ওপর দিয়ে পাঠালেন সোজা বাউন্ডারির বাইরে।

এটাই ম্যাগুয়ারের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ছক্কা। ম্যাচ শেষে তিনি মজার ছলে বললেন, ‘কখনো ভাবিনি আন্তর্জাতিক ম্যাচে ছক্কা মারব। বল উড়তে দেখে নিজেকেই অবাক লাগছিল।’

এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করল আয়ারল্যান্ড নারী দল। ফাইনাল ম্যাচ হবে আগামী রোববার একই ভেন্যুতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X