স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

নারী বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা, কত পাবে চ্যাম্পিয়ন দল

নারী ক্রিকেট বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা। ‍ছবি : সংগৃহীত
নারী ক্রিকেট বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা। ‍ছবি : সংগৃহীত

আসন্ন নারী ক্রিকেট বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ২০২৫ নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে ৪.৪৮ মিলিয়ন ডলার বা যা বাংলাদেশি টাকায় প্রায় ৫৪ কোটি টাকা। পুরুষদের ২০২৩ সালের বিশ্বকাপ বিজয়ীদের অর্থ পুরস্কার থেকেও বেশি।

নারী বিশ্বকাপের জন্য সর্বমোট পুরস্কার রাখা হয়েছে ১৩.৮৮ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৬৮ কোটি ৩৭ লাখ টাকা। ছেলেদের ২০২৩ বিশ্বকাপের মোট পুরস্কারের থেকেও এটি বেশি। ২০২৩ বিশ্বকাপে মোট পুরস্কার ছিল ১০ মিলিয়ন ডলার বা ১২১ কোটি টাকা।

ফাইনালিস্টদের জন্য টাকার ছড়াছড়ি থাকছে এবারের নারী বিশ্বকাপে। রানারআপ দল পাবে ২.২৪ মিলিয়ন ডলার বা ২৭ কোটি টাকা। আর চ্যাম্পিয়ন দল পাবে ৪.৪৮ মিলিয়ন ডলার বা ৫৪ কোটি টাকা। গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পেয়েছিল ১.৩২ মিলিয়ন ডলার, এবারের চ্যাম্পিয়ন দলের জন্য যা ২৩৯ শতাংশ বেশি।

আইসিসির চেয়ারম্যান জয় শাহ মনে করেন, এই পদক্ষেপ নারী ক্রিকেটে বিনিয়োগের একটি বড় ইঙ্গিত। তিনি বলেন, ‘এই পুরস্কার কাঠামো দেখায় যে, নারী ক্রিকেটাররা যদি পেশাদারভাবে খেলতে চান, তাহলে তারা পুরুষদের সমান মর্যাদা ও আর্থিক সুযোগ পাবেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X