স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

সাকিবের কীর্তিতে ভাগ বসালেন নবি

মোহাম্মদ নবি। ‍ছবি : সংগৃহীত
মোহাম্মদ নবি। ‍ছবি : সংগৃহীত

আফগানিস্তান ক্রিকেটের প্রথম তারকা বলা হয় তাকে। বয়স চল্লিশেরও বেশি। এই বয়সে এসেও নতুন নতুন কীর্তি গড়ে চলেছেন মোহাম্মদ নবি। আফগানিস্তানের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।

মঙ্গলবার শারজাতে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানের ১৮ রানে জয়ের ম্যাচে ২০ রানে ২ উইকেট নেন নবি।

প্রথম আফগান ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নেওয়া রশিদ খানের উইকেটসংখ্যা এখন ১৬৭। তিনি শুধু প্রথম আফগান ক্রিকেটারই নন; বরং আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটেরও মালিক এই রশিদ খান।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ হাজার রান ও ১০০ উইকেট নেওয়া দ্বিতীয় ক্রিকেটার নবি। এই তালিকায় শীর্ষে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। সাকিব এই রেকর্ড গড়েন ২০২২ সালে। গতকাল সাকিবকে ছুঁয়েছেন নবি।

টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া সাকিবের রান ও উইকেট নবির চেয়ে বেশি। টি-টোয়েন্টিতে সাকিবের রান ২৫৫১, উইকেট ১৪৯টি। কালকের ম্যাচ শেষে জাতীয় দলের জার্সিতে ১৩৫ টি-টোয়েন্টি শেষে নবির রান ২২৪৬, উইকেট ১০১টি।

সাকিবের পর একমাত্র ক্রিকেটার হিসেবে ইতিহাসে নাম লেখানোর দিনে নবির উদযাপন দ্বিগুণ হয়েছে আফগানিস্তানের জয়ে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৬৯ রান সংগ্রহ করে আফগানরা। দুই ওপেনার সেদিকউল্লাহ অটল (৬৪) ও ইব্রাহিম জাদরান (৬৫) দারুণ ব্যাটিং করেন।

বিপরীতে পাকিস্তান লক্ষ্য তাড়ায় নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। ১৫১ রানে থামে তাদের ইনিংস। দলটির পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন হারিস রউফ।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শফিক তুহিনের জন্মদিনে প্রকাশ পেল ‘তোমায় দেখলে মনে হয় ২.০’

বিগত সময়ে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি: পর্যটনমন্ত্রী

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেল ইরানের ঐতিহাসিক আলামুত দুর্গ 

বাংলাদেশের সিনেমায় অভিষেক, উচ্ছ্বসিত মধুমিতা সরকার

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

ময়মনসিংহের সিকে ঘোষ রোডে এস্কোয়্যার ইলেক্ট্রনিক্সের শো-রুম উদ্বোধন

ডাকাতির অভিযোগে যুবলীগ নেতা আটক

সাবেক রাষ্ট্রপতির অতীত কার্যক্রম যাচাই করে আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

হাম উপসর্গে ঝরল আরও ৪ শিশুর প্রাণ

১০

গ্রামীণ ব্যাংক ও সমাধান সার্ভিসেস লিমিটেডের যৌথ যাত্রা শুরু, ‘জিপে’ বুথ উদ্বোধন

১১

নওগাঁয় স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

১২

সেন্ট্রাল ইউনিভার্সিটির মতবিনিময় সভা থেকে ঢাকা কলেজ শিক্ষকদের ওয়াকআউট

১৩

ইরান যুদ্ধের পরিণতি নিয়ে ট্রাম্পকে সতর্ক করলেন ভ্যান্স-কেইন

১৪

ক্লাবে ফিরেই নেইমার-নাটক, জোড়া গোলের ঝলক শেষে পেলেন দুঃসংবাদ

১৫

জামায়াত জোট ছাড়ার গুঞ্জনে মুখ খুলল নেজামে ইসলাম

১৬

২৫ কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্য

১৭

নদীতে বিলীন হচ্ছে বসতভিটা-কবর, দিশাহারা ফেনীবাসী

১৮

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৭ সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে অভিযোগ

১৯

চুরির অভিযোগে যুবককে গাছের সঙ্গে বেঁধে কুপিয়ে হত্যা

২০
X