স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

দুই ম্যাচের জন্য দল ঘোষণা বাংলাদেশের

বাংলাদেশ ফুটবল দল। ‍ছবি : সংগৃহীত
বাংলাদেশ ফুটবল দল। ‍ছবি : সংগৃহীত

নেপালের বিপক্ষে দুই প্রীতি ম্যাচের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এই দল প্রকাশ করে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। বিদেশ সফরের আগে সংবাদ সম্মেলন করা দেশের ফুটবলের অলিখিত সংস্কৃতি। তবে এবার কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার প্রভাবে বাফুফে নতুন পথে হেঁটেছে।

শমিত সোম আগেই জানিয়েছিলেন নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচগুলো খেলবেন না তিনি। হামজা চৌধুরী স্পষ্ট না করলেও তাকে পাওয়া যাবে না বলেই আভাস ছিল। অবশেষে সেটিই হলো। দুই তারকা ফুটবলারকে ছাড়াই নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ২৩ জনের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

বাফুফে ঘোষিত জাতীয় দলে নেই প্রবাসী তারকা ফাহমিদুল ইসলামও। জাতীয় দলের পরিবর্তে বাফুফে তাকে রেখেছে বয়সভিত্তিক দলে। অনূর্ধ্ব-২৩ দলে থাকার কারণে নেই গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ, শেখ মোরসালিন, আল আমিন, জাহিদ শান্তরা। দলে এসেছেন সুজন হোসেন, পাপন সিং, ইসা ফয়সাল, মোহাম্মদ ইব্রাহিমরা।

বাংলাদেশের স্কোয়াড :

‎‎গোলরক্ষক : সুজন হোসেন, মিতুল মারমা, পাপ্পু হোসেন ডিফেন্ডার : মেহেদী হাসান, রহমত মিয়া, তারিক কাজী, ইসা ফয়সাল, সাদ উদ্দিন, তপু বর্মণ, তাজ উদ্দিন, আব্দুল্লাহ ওমর মিডফিল্ডার : মোহাম্মদ হৃদয়, জামাল ভূঁইয়া, পাপন সিং, সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা, শাহ কাজেম ফরোয়ার্ড : আরিফ হোসেন, সুমন রেজা, শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্রুত পদায়নসহ তিন দফা দাবি প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

রাজেন্দ্রপুরে বনভোজনের বাস উল্টে ২০ শিক্ষার্থী আহত

নারী ও শিশু নির্যাতন মামলার জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন

আইসিসির মাসসেরার দৌড়ে তাইজুল-মুশফিক

আদালতে আত্মসমর্পণ করলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক

কুষ্টিয়ায় হত্যা মামলা : হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ ইমার্জিং-এর দ্বিতীয় ওয়ানডে

অভিবাসনবিরোধী আন্দোলনে উত্তাল বেলফাস্ট, গাড়ি-বাড়িতে আগুন-ভাঙচুর

ফেসবুক লাইভে ছাত্রদলের বিরুদ্ধে হামলাচেষ্টার অভিযোগ সেই মাহদীর

১০

শঙ্কা টিআইবির / মানবাধিকার কমিশন সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থায় পরিণত হতে পারে

১১

সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ষ্ঠ বোর্ড সভা অনুষ্ঠিত

১২

গর্ভে ধারণ করা সন্তানের নতুন বিল্ডিংয়ে ঠাঁই নেই বৃদ্ধা মায়ের

১৩

আকিজ রিসোর্স নিয়ে এলো ‘মেডিপ্লেক্স’

১৪

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে? জেনে নিন দুই দলের সূচি

১৫

চানখাঁরপুলে দুই বাসের মাঝে চাপা পড়ে ডিস্ট্রিবিউটরের মৃত্যু

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার এক

১৭

লাশ পচনে প্রথমবার জানা যায়নি সালমানের মৃত্যুর কারণ, তোলা হচ্ছে ফের

১৮

জেনায় লিপ্ত ব্যক্তির তাওবা কবুল হয় কি?

১৯

ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ ঘোষণা ট্রাম্পের

২০
X