স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

খেলেছেন হার্দিক পান্ডিয়ার সঙ্গে, এখন গ্রেপ্তার পুলিশের হাতে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

শেয়ারবাজারে লাভের টোপ দিয়ে ৩২ লাখ টাকা প্রতারণা করার দায়ে গ্রেপ্তার হয়েছেন ঋষি আরোথে নামের ভারতের এক সাবেক ক্রিকেটার। একই সঙ্গে ইনামদার বিনায়ক ওরফে নিখিল নামের আরও এক ব্যক্তিকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

খেলোয়াড়ি জীবনে ঋষি রঞ্জি দলের পেসার ছিলেন। ভারতের তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও ক্রুনাল পান্ডের সর্তীথ ছিলেন তিনি। গ্রেপ্তার হওয়া ঋষি সাবেক ক্রিকেটার তুষার আরোথের ছেলে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হায়দরাবাদ পুলিশের সাইবার ক্রাইম বিভাগ ও পুলিশ যৌথভাবে দেশটির বডোদরা থেকে গ্রেপ্তার করেছেন ঋষি ও নিখিলকে। পুলিশ জানিয়েছে, আদালতে পাঠানোর পর বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে তাদের।

পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকজন মিলে একটি ভুয়া সংস্থা খুলেছিলেন ঋষি ও নিখিল। সামাজিক যোগাযোগমাধ্যম ও হোয়াটসঅ্যাপে ভুয়া লিঙ্ক ছড়িয়ে শেয়ারবাজারে টাকা বিনিয়োগ করতে উব্দুদ্ধ করেন তারা।

সেই ফাঁদে পড়ে জানুয়ারি মাসে হায়দরাবাদের এক ব্যক্তি তাদের ৩২ লাখ টাকা দেন। প্রতারিত হয়েছেন বুঝতে পারার পর পুলিশের দ্বারস্থ হন তিনি। এরপরই অভিযান চালিয়ে ঋষি ও নিখিলকে গ্রেপ্তার করা হয়।

হায়দরাবাদ পুলিশের সাইবার ক্রাইম বিভাগের ডেপুটি কমিশনার ডি কবিথা বলেন, ‘১২টি প্রতারণার সঙ্গে যুক্ত রয়েছেন অভিযুক্তরা। হায়দরাবাদ ছাড়াও তেলঙ্গনা, হরিয়ানা, কেরল, জম্মু-কাশ্মীর, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রেও প্রতারণা করেছেন তারা। দুটো মোবাইল উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১০

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১১

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১২

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৩

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৪

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৫

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৬

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৭

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৮

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

১৯

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

২০
X