স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৯ এএম
অনলাইন সংস্করণ

আজ ভারত-পাকিস্তান মেগা ফাইনাল, মহারণের শেষটা হাসবে কে

এশিয়া কাপের ফাইনাল আজ। ‍ছবি : সংগৃহীত
এশিয়া কাপের ফাইনাল আজ। ‍ছবি : সংগৃহীত

৪১ বছরের ইতিহাসে প্রথমবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। রোববার (২৮ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই মহারণ মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। ভারত নাকি পাকিস্তান—মেগা ফাইনাল শেষে শেষ হাসি কে হাসে, সেটি দেখার অপেক্ষায় ক্রিকেট সমর্থকরা।

টি-টোয়েন্টি ফরম্যাটের ফাইনালকে সামনে রেখে পাকিস্তানের লক্ষ্য ১৩ বছর পর এশিয়া কাপের শিরোপার স্বাদ নেওয়া। অন্যদিকে রেকর্ড নবমবারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পরতে মুখিয়ে আছে ভারত। ১৯৮৪ সালে পথচলা শুরু হয় এশিয়া কাপ ক্রিকেটের। ৪১ বছরে ইতিহাসে কখনোই ফাইনালে দেখা হয়নি দুই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারতের। অবশেষে পাকিস্তান-ভারত ফাইনাল দেখার সৌভাগ্য হচ্ছে ক্রিকেটপ্রেমীদের। এজন্য এই ফাইনাল ঘিরে উত্তেজনা-উন্মাদনা আকাশছোঁয়া। গেল মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সাময়িক যুদ্ধের রেশ লক্ষ করা গেছে দুদলের ক্রিকেটারদের মধ্যে।

এবারের এশিয়া কাপে একই গ্রুপে ছিল পাকিস্তান ও ভারত। দুবাইয়ে হওয়া গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় ভারত। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১২৭ রান করে পাকিস্তান। জবাবে ২৫ বল বাকি থাকতে জয় তুলে নেয় ভারত। গ্রুপ পর্বের পর সুপার ফোরেও দেখা হয় পাকিস্তান ও ভারতের। দুবাইয়ের মাঠে এবারও প্রথমে ব্যাট করে পাকিস্তান। তবে এবার ভারতের সামনে চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দেয় পাকিস্তান। প্রথমে ব্যাট হাতে নেমে ২০ ওভারে ৫ উইকেট ১৭১ রান করে পাকিস্তান। ১৭২ রান তাড়া করতে নেমে ওপেনার অভিষেক শর্মার ৩৯ বলে ৭৪ রানের ঝোড়ো ইনিংসে ৭ বল হাতে রেখে জয়ের স্বাদ পায় ভারত।

গ্রুপ ও সুপার ফোর মিলিয়ে পাকিস্তান পেয়েছে চার জয় ও ২ হার। সুপার ফোরে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে ফাইনালে ওঠে পাকিস্তান। সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছিল। ওই ম্যাচে বাংলাদেশকে ১১ রানে হারিয়ে ফাইনালের টিকিট পায় তারা। সর্বশেষ ২০২২ সালের টি-টোয়েন্টি ফরম্যাটের টুর্নামেন্টেও ফাইনালে উঠেছিল পাকিস্তান। সেবার শ্রীলঙ্কার কাছে ২৩ রানে হেরেছিল পাকিস্তান। এ ছাড়া ১৯৮৬, ২০০০, ২০১২, ২০১৪ সালে এশিয়া কাপের ফাইনাল খেলেছিল পাকিস্তান। এর মধ্যে ২০০০ ও ২০১২ সালে শিরোপা জিতেছিল তারা।

এশিয়া কাপে সবচেয়ে বেশি আটবার শিরোপা জয়ের রেকর্ড ভারতের দখলে। ১৯৮৪, ১৯৮৮, ১৯৯০-৯১, ১৯৯৫, ২০১০, ২০১৬, ২০১৮ ও ২০২৩ সালে শিরোপা জিতেছে টিম ইন্ডিয়া। মোট ১১ বার ফাইনাল খেলেছে তারা। তিনবার ফাইনালে হেরে যায় ভারত। চলতি এশিয়া কাপে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল ভারত। গ্রুপ পর্বে ও সুপার ফোরে সমান ৩টি করে ম্যাচ জিতেছে তারা। সুপার ফোরের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে সুপার ওভারে হারায় টিম ইন্ডিয়া।

টি-টোয়েন্টি ফরম্যাটে সব মিলিয়ে ১৫ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। এর মধ্যে ভারত ১১ বার ও পাকিস্তান ৩ বার জিতেছে। ১টি ম্যাচ টাই হয়। টাই হওয়া ম্যাচ বল আউটে জয় পায় ভারত। এশিয়া কাপে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে ২১ বার দেখা হয়েছে ভারত ও পাকিস্তানের। এর মধ্যে ভারতের জয় ১২ বার ও পাকিস্তানের ৬ বার। ৩টি ম্যাচ পরিত্যক্ত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেললাইনে মোবাইলে আর্জেন্টিনার খেলা দেখছিলেন, কাটা পড়লেন যুবক

বন্যার্তদের পাশে ত্রাণসামগ্রী নিয়ে যুবদল সভাপতি

বেড়িবাঁধের বরাদ্দের এক টাকাও লুটপাট করতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম

সোমবার শোক দিবস পালন করবে বিএনপি

‘প্রেমের প্রস্তাব’ দিয়ে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, তরুণ গ্রেপ্তার

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ জিতবে কে, জানাল অপ্টা সুপারকম্পিউটার

ভারতে নতুন করে করোনার হানা, ২ জনের মৃত্যু

সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী / গাফিলতির সুযোগ নেই, পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ

১২ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী মরিয়ম, দিশেহারা পরিবার

ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২

১০

সীমান্তে চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি, পালাল ২ ভারতীয়

১১

শিক্ষা কর্মকর্তাকে কুড়াল দিয়ে কোপানোর অভিযোগে প্রধান শিক্ষক আটক 

১২

গোলসংখ্যা সমান তবুও মেসির চেয়ে এমবাপ্পে কেন এগিয়ে, কার হাতে উঠছে গোল্ডেন বুট?

১৩

কষ্ট করে জেতা আমাদের ডিএনএর অংশ: স্কালোনি

১৪

অস্ট্রেলিয়ায় ক্যানসার কাউন্সিলের তহবিল সংগ্রহে ‘গুড মর্নিং বাংলাদেশ লাকেম্বা’ অনুষ্ঠিত

১৫

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

১৬

পানিতে ডুবে প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধার

১৭

চট্টগ্রামের বাঁশখালীতে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ

১৮

মেয়েকে স্কুলে দিতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল বাবার

১৯

বিশ্বকাপ ব্যর্থতায় চাকরি গেল সেনেগাল কোচের

২০
X