স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষমা চাইলেন লিটন দাস

লিটন দাস। ‍ছবি : সংগৃহীত
লিটন দাস। ‍ছবি : সংগৃহীত

এশিয়া কাপের ফাইনাল খেলার দারুণ সুযোগ ছিল বাংলাদেশের। সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানকে হারালেই ফাইনাল নিশ্চিত হতো টাইগারদের। এমন সহজ সুযোগ পাওয়ার পরও কাজে লাগাতে না পারায় হতাশ ক্রিকেট সমর্থকরা। ব্যর্থ এশিয়া কাপ মিশন শেষে এবার ভক্তদের কাছে ক্ষমা চাইলেন লিটন দাস।

নিজের করা সেই পোস্টে লিটন জানান, দল হিসেবে সদ্য শেষ হওয়া এশিয়া কাপে সেরাটা দেওয়ার চেষ্টা করেছে বাংলাদেশ। ফাইনাল খেলার জন্য চেষ্টার কোনো কমতি ছিল না তাদেরও। তবে সেটি করতে না পারায় আবেগী সমর্থকের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন বাংলাদেশ অধিনায়ক।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে করা পোস্টে লিটন লেখেন, এশিয়া কাপে আমরা দল হিসেবে আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। আমাদের মূল লক্ষ্য ছিল ফাইনালে পৌঁছে শিরোপা জেতা; কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেটা অর্জন করতে পারিনি। বাংলাদেশের অগণিত আবেগী সমর্থকদের আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রকাশ করছি।

ইনজুরির কারণে শেষ দুই ম্যাচ খেলতে না পারার বিষয়ে টাইগার অধিনায়ক বলেন, ব্যক্তিগতভাবে, চোটের কারণে শেষ দুই ম্যাচে খেলা না পারাটা ছিল আমার জন্য দারুণ কষ্টের। একই চোটের কারণে আসন্ন আফগানিস্তান সিরিজেও খেলতে পারছি না। বিষয়টি আমাকে অনেক দিন কষ্ট দেবে। আমি সারিয়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করেছি; কিন্তু শেষ পর্যন্ত সম্ভব হয়নি।

বাংলাদেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিটন সেই স্ট্যাটাসে আরও লেখেন, সবশেষে পুরো টুর্নামেন্টজুড়ে আপনাদের যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি তার জন্য হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই। খেলোয়াড় হিসেবে আমরা সত্যিই সৌভাগ্যবান। আমাদের পাশে রয়েছে পৃথিবীর সেরা সমর্থকরা। ইনশাআল্লাহ, খুব শিগগির আপনাদের প্রাপ্য ভালো কিছু ফিরিয়ে দিতে পারব সেই আশা রাখি।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১০

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১১

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১২

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৩

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৪

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৫

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৬

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৭

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৮

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৯

ডিএমপির দুই থানায় নতুন ওসি

২০
X