স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০২:৫৭ এএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বড় জয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার

অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামে বুধবার (১ অক্টোবর) একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়ল নিউজিল্যান্ড নারী দল। অধিনায়ক সোফি ডিভাইন একাই লড়লেন ব্যাট হাতে—অসাধারণ এক সেঞ্চুরি করলেন, তবুও রক্ষা হলো না দলের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৯ রানের বড় হারে শুরু হলো কিউইদের বিশ্বকাপ অভিযান।

টস জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া গড়ে তোলে ৩২৬ রানের বিশাল সংগ্রহ। ইনিংসের মূল কারিগর ছিলেন অ্যাশলি গার্ডনার। ৮৩ বলে ১১৫ রানের চোখধাঁধানো ইনিংস খেলেন তিনি। শুরুতে দ্রুত উইকেট হারালেও গার্ডনারের ব্যাটে মিডল ও শেষভাগে রান গড়তে থাকে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তাহলিয়া ম্যাকগ্রা, সোফি মোলিনিউক্স ও কিম গার্থকে সঙ্গে নিয়ে তিনটি বড় জুটি গড়েন তিনি।

লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ড কিছুটা আশা জাগালেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে খেই হারায়। দলের ভরসা হয়ে এক প্রান্ত আঁকড়ে ছিলেন ডিভাইন। মাত্র ১১২ বলে ১২টি চার ও ৩টি ছক্কায় করেন ১১১ রান। অ্যামেলিয়া কেরকে সঙ্গে নিয়ে গড়েছিলেন ৭৫ রানের জুটি। কিন্তু মিডল অর্ডারে আর কেউ দাঁড়াতে না পারায় ৪৩.২ ওভারেই অলআউট হয় কিউইরা, স্কোরবোর্ডে যোগ হয় ২৩৭ রান।

অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে সমান কার্যকর ছিলেন অ্যানাবেল সাদারল্যান্ড ও সোফি মোলিনিউক্স—প্রত্যেকে নেন তিনটি করে উইকেট। ফলে টানা ষোড়শবারের মতো নিউজিল্যান্ডকে হারাল বর্তমান চ্যাম্পিয়নরা।

ডিভাইনের শতরান তাই থেকে গেল কেবলই ব্যক্তিগত সান্ত্বনা, দল পেল না কাঙ্ক্ষিত জয়। অস্ট্রেলিয়া বরং প্রথম ম্যাচেই জানিয়ে দিল, শিরোপা ধরে রাখার দৌড়ে তারাই এগিয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

১০

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১১

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১২

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১৩

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১৪

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১৫

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১৬

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১৭

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১৮

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১৯

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

২০
X